https://www.facebook.com/shirsokhabor/
শনিবার , ১৮ মে ২০২৪ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

সরিষাবাড়ীতে পরিষদে ঢুকে ইউপি সদস্যকে মারধরের ঘটনার প্রধান আসামি মামুন গ্রেপ্তার

প্রতিবেদক
Saiful Islam
মে ১৮, ২০২৪ ১:০৮ অপরাহ্ণ
ইপেপার দেখুন

 

মাসুদ রানা সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়ন পরিষদ ভবনে ঢুকে ইউপি সদস্যের ওপর হামলার ঘটনার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৮ মে) দুপুরে মামলার প্রধান আসামি মামুনকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে শুক্রবার রাতে রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

শনিবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুশফিকুর রহমান।

প্রেস ব্রিফিংয়ে ওসি বলেন, গত ১৫ মে বেলা দুপুর সাড়ে ১২টার দিকে ডোয়াইল ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল হক তার দাপ্তরিক কাজ করছিলেন। এমন সময় আসামি মামুন পরিষদের সচিবের কক্ষে ঢুকে তাকে মারধোর করে। মারধোরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় ওই ইউপি সদস্যকে বাদী করে তাৎক্ষণিক একটি মামলা নেওয়া হয়। এরপর সরিষাবাড়ী থানা টিম বিভিন্ন জায়গায় অভিযান চালায়। এক পর্যায়ে ঢাকার মোহাম্মদপুর এলাকার থেকে আমরা তাকে গ্রেপ্তার করি। আজ দুপুরে যথাযথ প্রক্রিয়ায় মাধ্যমে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বড়াইগ্রামে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ হস্তান্তর

বরিশালের বাবুগঞ্জে সরকারি জমি কেটে ঘের নির্মাণের অপরাধে ১ লাখ টাকা জরিমানা

নোয়াখালীতে মহাত্মা গান্ধীর ১৫৫তম জন্মজয়ন্তীতে মিলন মেলা।

মনোহরদীর বিল থেকে মানব কন্কাল উদ্ধার

কুমিল্লায় ১১ বছরের শিশু হত্যা মামলায়, গ্রেফতার ৩

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে নয়, এককভাবে ২৬৮ আসনে নির্বাচন করবে ইসলামী আন্দোলন

ঝিনাইদহে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী-স্ত্রী গ্রেফতার।

মৌ মধুবন্তী কবিতায় সমকালীন চিত্র অঙ্কন করেন

নেত্রকোনায় নবনির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি ‘মুক্তির মহানায়ক’ এর উদ্বোধন

বাসে চলছে ভাম্যমান কম্পিউটার প্রশিক্ষণ, স্বপ্ন বুনছেন বেকার তরুণ তরুণীরা।