https://www.facebook.com/shirsokhabor/
রবিবার , ৫ মে ২০২৪ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নোয়াখালীতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীদের দাবী আদায়ে কর্মবিরতি

প্রতিবেদক
Saiful Islam
মে ৫, ২০২৪ ২:৪৬ অপরাহ্ণ
ইপেপার দেখুন

সাইফুল ইসলাম, নোয়াখালীঃ

নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা বিভিন্ন দাবী আদায়ে কর্মবিরতি করেছে। চাকরীবিধি বৈষম্য, কর্মকর্তাদের বহিস্কারাদেশ প্রত্যাহার ও চাকরী নিয়মিতকরণ সহ বেশ কয়েকটি দাবী আদায়ে রোববার সকাল ১০টায় বেগমগন্জে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর অফিসের সামনে কর্মবিরতি শুরু হয়। এ সময় নোয়াখালীর পল্লী বিদ্যুৎ অফিসের জিএম জাকির হোসেন, কর্মচারীদের কর্মবিরতিকে অফিসের আইন পরিপন্থী বলে মনে করেন, এবং এই দাবীর সাথে তিনি একাত্মতা ঘোষণা না করে সবাইকে কর্ম স্থলে ফিরে আসতে নির্দেশ দেন।
এই সময়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান আজকের কর্মবিরতি সম্পর্কে তিনি আগে জানতেন না বলে সাংবাদিকদের জানান।

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুই রকম নীতির কারণে বিভিন্ন সুযোগ-সুবিধা হতে বঞ্চিত হচ্ছে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪০ হাজার কর্মকর্তা এবং কর্মচারী। কর্মীরা একই প্রতিষ্ঠানে চাকরি করলেও পদ-পদবি, বেতন-ভাতা, বোনাসসহ পদোন্নতির ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়ে আসছেন। এ সব বৈষম্য নিরসনে সমিতির কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন সময় গণ স্বাক্ষর সংগ্রহ, বোর্ডের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান করা হলেও তাদের দাবী বাস্তবায়নে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) আন্তরিক নয়। দেশের ৮০টি পবিসের প্রায় ৪০ হাজার কর্মকর্তা ও কর্মচারী ক্ষুব্ধ হয়ে উঠেছেন।

কর্মবিরতিতে ইনস্পেকটর জাবেদ আলী বলেন আমরা সমসময় বেতন বৈষম্যের শিকার তাই উর্ধ্বতন কতৃপক্ষের প্রতি অনুরোধ আমাদের দাবী গুলো মেনে নেন।
মিলিং সুপারভাইজার উম্মে ফাতেমা জানান আমরা মুখ খুলে এই সব দাবী জানালেও কেউ এই ব্যাপারে কোন খবর রাখে নি। তাই আজ আমরা মাঠে কর্মবিরতিতে নেমেছি।
মিলিং সহকারী মমতাজ বেগম বলেন একই অফিসে আমরা সব কাজ একসাথে করি কিন্তু আমাদের বেতন বৈষম্যের কারণে আজ আমরা মাঠে নেমেছি।
এই সময়ে নোয়াখালীর কোম্পানিগঞ্জ, কবিরহাট, চাটখিল, সোনাইমুড়ি সহ সব উপকেন্দ্র কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না

মান্দায় টিআর প্রকল্পের চেক বিতরণ করলেন এমপি ইমাজ

বেগমগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও মাছের পোনা অবমুক্তকরণ এবং আলোচনা সভা করে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

ওব্যাট জুনিয়র হাই স্কুল সেগুনবাগান কতৃক ৭ই মার্চ উদযাপন

নাটোরের সেই সুইটি রানীর অনিয়মের তদন্ত প্রতিবেদন জমা

১৫ই আগষ্ট ‘জাতীয় শোক দিবসে’- রিপন গুণে’র কবিতা

মিরপুর স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েনের আত্মপ্রকাশ; নেতৃত্বে নিলয়-শিশির

নাটোরে শিশু ধর্ষণ মামলায় দুইজনের যাবজ্জীবন ও একজনের ১০ বছরের আটকাদেশ

ঝিনাইদহ কালীগঞ্জে এক স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার।

ঝিনাইদহ কালীগঞ্জে বোমা হামলায় এক যুবক আহত।।