https://www.facebook.com/shirsokhabor/
শুক্রবার , ১০ মে ২০২৪ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বেগমগঞ্জে বিদেশে পাঠানোর নামে অর্থ আত্মসাত ও  নির্যাতন কারীদের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন

প্রতিবেদক
Saiful Islam
মে ১০, ২০২৪ ১১:৫৩ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

বেগমগঞ্জে বিদেশে পাঠানোর নামে অর্থ আত্মসাত ও  নির্যাতন কারীদের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন
আবু নাছের, সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধিঃ
নোয়াখালীর বেগমগঞ্জে বিদেশে পাঠানোর নামে প্রতারণা ও নির্যাতন কারীদের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করা হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় নোয়াখালী টিভি সাংবাদিক ফোরাম কার্যালয়ে ভুক্তভোগী পরিবার বর্গের আয়োজনে ভুক্তভোগী ও নির্যাতিত মোহাম্মদ মামুন, মোহাম্মদ মাহরুফ, ফিরোজ আলম ও ফরহাদ হোসেন লিখিত অভিযোগের মাধ্যমে এই সংবাদ সম্মেলন করেন।
ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনে বলেন,  বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের হাজি লেকায়ত মিয়ার বাড়ির লিয়াকত আলির ছেলে বর্তমানে চৌমুহনী পৌরসভার ৫নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ ইসমাইল (দালাল ইসমাইল) দীর্ঘদিন থেকে ইউরোপের বিভিন্ন দেশে লোক নেয়ার প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে  নেয়।
কিন্তু বিদেশে নিয়ে বিভিন্ন অজুহাতে আরো বেশি টাকার জন্য ঐসব ভুক্তভোগীর পরিবার কে চাপ দেয়, তারা অর্থ দিতে অস্বীকার করলে ইউরোপে যাওয়ার মাঝপথে তাদেরকে আটকিয়ে টর্চারসেলে নিয়ে অমানুষিক শারিরীক মানসিক নির্যাতন চালায় এবং খাওয়া বন্ধ করে দেয়। এক সময়ে টাকার জন্য তাদেরকে পরিবার সহ সকলের সাথে যোগাযোগ বন্ধ করে মেরে ফেলার হুমকি দিয়ে প্রায় এক দেড় মাস গুম করে রাখে।
এসময় ভুক্তভোগীরা বিভিন্ন এনজিও থেকে বেশি সুদে টাকা ঋন করে আবার অনেকে তাদের শেষ সম্বল  ভিটাবাড়ি বিক্রি করে টাকা দিয়ে ইউরোপের স্বপ্ন বাতিল করে দেশে জীবন নিয়ে ফিরে আসে এবং দালাল ইসমাইলের পরিবারের সাথে যোগাযোগ করে।
এই বিষয়ে থানায় অভিযোগ করলে মোহাম্মদ ইসমাইল ও তার ছেলে শাকিল ভুক্তভোগীদের নানা গালমন্দ সহ প্রতিনিয়ত প্রান নাশের হুমকি দেয়।
এ বিষয়ে ভুক্তভোগী পরিবার বেগমগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দিলে এসআই আওলাদ তদন্তে গেলে কোন আশানুরূপ ব্যবস্থা করতে পারেনি। এবং অদৃশ্য ইশারায় এই অভিযোগের কোন রিপোর্টও দেয়নি এসআই আওলাদ।
ভুক্তভোগীরা এই ব্যাপারে প্রতারক মোহাম্মদ ইসমাইল এবং তার সাথে থাকা নির্যাতন কারীদের প্রসাশনের কাছে অর্থ ফেরত সহ সুষ্ঠু বিচারের জোর দাবি করেন।
এই সময় ভুক্তভোগীর পরিবার, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নাটোরের লালপুরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

গুরুদাসপুরে সফল ড্রাগনচাষি শামীম

ঝিনাইদহে স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো নির্মাণ 

নোয়াখালীতে নানা আয়োজনে আন্তর্জাতিক মে দিবস উদযাপন; আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

বৃষ্টি কমায় বন্যার উন্নতি, সচল হচ্ছে মোবাইল নেটওয়ার্ক

আমার ভাইয়ের ‘বদলা’ নিতে এসেছি: ইনকিলাব মঞ্চের সদস্য সচিব

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা সরকারের ভেতরের একটা অংশের সংশ্লিষ্টতা রয়েছে: নাহিদ ইসলাম

আমতলীতে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

রংপুরে স্মার্ট লিভিং নার্সিং কলেজে২০২২-২০২৩ শিক্ষাবর্ষে নবীন বরণ অনুষ্ঠান

কারাগারে থাকা জাপা প্রার্থীর কন্যা ফারিয়ার অভিযোগ, ভোটভীতি ছড়াচ্ছে বিএনপির নেতৃবৃন্দ