https://www.facebook.com/shirsokhabor/
রবিবার , ১৪ জুলাই ২০২৪ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক মনোনীত হয়েছেন মোহাম্মদ আলী

প্রতিবেদক
Saiful Islam
জুলাই ১৪, ২০২৪ ৯:৪৮ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

সাইফুল ইসলাম, জেলা সংবাদদাতা, নোয়াখালী;

সোনাইমুড়ী উপজেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মদ আলী। তিনি উপজেলার ৩নং চাষীরহাট ইউনিয়নের ভূঁইয়ার বাজার হনুফা খাতুন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার শিক্ষক মোহাম্মদ আলী দীর্ঘ নয় বছর যাবত সোনাইমুড়ি উপজেলায় অত্যন্ত দক্ষতার সাথে শিক্ষকতা করে আসছেন।
তিনি জাতীয় শিক্ষাক্রম রুপরেখা- ২০২১ এর বিষয় ভিত্তিক প্রশিক্ষণের উপজেলা পর্যায়ে গণিত বিষয়ের প্রশিক্ষক হিসেবে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ-২৪ এর উপজেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হওয়ায় স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক- শিক্ষিকা, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য বৃন্দ ও ছাত্র-ছাত্রী সকলেই অত্যন্ত আনন্দিত।

সোনাইমুড়ী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এর আয়োজন করা হয়। এসময় বিভিন্ন ক্যাটাকরিতে শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষার্থী ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করে তাদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব নাজিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনাইমুড়ী উপজেলার নির্বাহী অফিসার জনাব কানিজ ফাতেমা।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত