https://www.facebook.com/shirsokhabor/
শুক্রবার , ২ মে ২০২৫ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক

প্রতিবেদক
Amirul Islam
মে ২, ২০২৫ ১:০৩ অপরাহ্ণ
ইপেপার দেখুন

দিনাজপুর বিরল সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। এর প্রতিবাদে তাৎক্ষণিক দুই ভারতীয়কে আটক করেছে গ্রামবাসী।

শুক্রবার (২ মে) বেলা সাড়ে ১১টার দিকে বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তের ৩২০ মেইন পিলারের সাব-পিলার ১০-এর কাছে এ ঘটনা ঘটে।

ঘটনাটি নিশ্চিত করেছেন ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান নুর ইসলাম ও বিরল থানার এসআই কাওসার।

আটক বাংলাদেশিরা হলেন ওই এলাকার ইসরাইল ইসলামের ছেলে এনামুল ইসলাম (৫০) ও এনামুল ইসলামের ছেলে মাসুম (১৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, বিরলের ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তে ধান ও মাড়াইয়ের কাজ করছিলেন কৃষক মাসুম ও এনামুল। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বিএসএফর সদস্যরা তাদের ধরে নিয়ে যায়।

এ ঘটনার পর দুই ভারতীয় নাগরিককে ধরে আনে গ্রামবাসী। পরে বিজিবি সদস্যরা সেখানে গেলে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

মান্দায় দীর্ঘদিন ভোগান্তির অবসানে আত্রাই নদীতে সেতুটি এখন উদ্বোধনের অপেক্ষায়

ক্ষমা চেয়েও পদ হারালেন বিএনপি নেতা ‎নাজিরুল

হাসপাতালের ছাদে নিয়ে কিশোরীকে ধর্ষণ, ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

বাবুগঞ্জে ভাঙা পা নিয়েও ধানের শীষে ভোট চাইলেন যুবদল নেতা রুবেল হোসেন

নবাবগঞ্জে স্ত্রীর দাবিতে প্রেমিকার অনশন

কালীগঞ্জে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের বাই সাইকেল বিতরণ

ছাত্রীর নগ্ন ছবি বান্ধবীদের ম্যাসেঞ্জারে, অভিযুক্ত বর

অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখে দিতে আমরা মাঠে আছি : এস এম আবদুল্লাহেল ওয়ারেজ নাইম

বড়লেখায় ফিলিস্তিনে সন্ত্রাসবাদী ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

প্রেমিকের বাড়ির জামগাছে ঝুলছিল প্রেমিকার মরদেহ