https://www.facebook.com/shirsokhabor/
শনিবার , ২৯ নভেম্বর ২০২৫ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

মসজিদে ঢুকে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা

প্রতিবেদক
Amirul Islam
নভেম্বর ২৯, ২০২৫ ১২:২৯ অপরাহ্ণ
ইপেপার দেখুন

মুন্সীগঞ্জের শ্রীনগরে উপজেলায় মসজিদে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৮ জন আহত হয়েছেন। শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে দেওলভোগ দয়হাটা বায়তুল আমান জামে মসজিদের ভেতরে এ হামলার ঘটনা ঘটে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার মাগরিবের নামাজের পর একটি জানাজায় অংশ নিতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আলহাজ মোমিন আলী দয়হাটা এলাকায় যান।

জানাজার নামাজের আগে মসজিদে মাগরিবের নামাজ আদায়ের সময় ২০-৩০ জন তার পথরোধ করে। পরে মীর সরফত আলী সপু ও মমীন আলী মোটরসাইকেলে করে মসজিদে পৌঁছালে সেখানেও তার কর্মীদের ওপর সংঘবদ্ধ হামলা চালানো হয়। হামলায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

মীর সরফত আলী সপু বলেন, আমি নামাজরত ছিলাম। হঠাৎই খবর পাই বিএনপির কর্মীদের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। কর্মীরা দৌড়ে মসজিদে ঢুকলেও সন্ত্রাসীরা মসজিদের ভেতরে ঢুকে অস্ত্রের মুখে অতর্কিত হামলা চালায়। প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। আমি সব সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান বলেন, ঘটনায় জড়িত একজনকে হেফাজতে নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নাটোর ৪ আসনে এমপি পদপ্রার্থী পরিবর্তন এখন সময়ের দাবি ডা: সিদ্দিকুর রহমান পাটোয়ারী

উৎসবমুখর ভাবেই শেষ হলো সিএসটিই ডিপার্টমেন্টের হল পার্টি

লংগদু মৎস্য অফিস কর্তৃক মতবিনিময় সভা

নবাবগঞ্জে বিদেশ পাঠানোর নামে প্রতারণা, চক্রের মূল সদস্য গ্রেফতার

শেখ কামালের আদর্শ ছড়িয়ে পড়ুক প্রজন্ম থেকে প্রজন্মান্তরে- প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম

সিংড়ায় সাবেক ইউপি সদস্যকে মারধরের আসামীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারকে পদোন্নতিতে বদলী জনিত কারণে বিদায়ী সংবর্ধনা

এদেশ-ওদেশ ঘুরে লাভ নেই, সরকারের সময় শেষ: ফখরুল

সিরাজগঞ্জে বছরের প্রথম দিনে বিনামূল্যে নতুন বই বিতরণ

গোমস্তাপুরে নবাগত নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা’র দায়িত্ব ভার গ্রহণ