https://www.facebook.com/shirsokhabor/
সোমবার , ২২ ডিসেম্বর ২০২৫ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ছাত্রদলকে ‘চাচ্চু’ ও ‘চান্দাভাই’ আখ্যা দিয়ে যে হুঁশিয়ারি দিলেন রাকসুর জিএস

প্রতিবেদক
Amirul Islam
ডিসেম্বর ২২, ২০২৫ ২:১১ অপরাহ্ণ
ইপেপার দেখুন

‘আওয়ামী ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের পক্ষ থাকা’ শিক্ষ-কর্মকর্তা-কর্মচারীদের হুঁশিয়ারি দেওয়ায় বিএনপি ও জাতীয়তাবাদী ছাত্রদল ক্ষিপ্ত হয়ে গেছে বলে অভিযোগ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার। একই সঙ্গে ছাত্রদলকে ‘চাচ্চু’ ও ‘চান্দাভাই’ বলেও আখ্যা দিয়েছেন তিনি। হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘কোনো মেয়াদোত্তীর্ণ অছাত্র রাকসুর আশেপাশেও যেন না দেখি। তাদের জন্য রুয়া (রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন) আছে, রাকসুতে তাদের কাজ নাই।’

আজ সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৩৭ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এসব মন্তব্য করেছেন আম্মার।

সালাহউদ্দিন আম্মার বলেছেন, ‘আল্টিমেটাম দিলাম আওয়ামী ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের পক্ষে থাকা শিক্ষক,কর্মকর্তা,কর্মচারীরা যদি ক্যাম্পাসে ঢুকে তাহলে জোহা চত্বরে বেধে রাখবো। রেগে গেল ক্যাম্পাসের ছাত্রদল আর বিএনপি! ছাত্রদল ও ছাত্রলীগ একই ভাষায় বিবৃতি দিল, বিএনপিপন্থী শিক্ষকরা ভিসির কাছে নালিশ দিল তারা নাকি ক্যাম্পাসে আসতে ভয় পাচ্ছে। বললাম লীগরে আর ভয় পাইতেছে বিএনপির টিচাররা।’

তিনি আরও লিখেছেন, ‘আরেকটা পয়েন্টে আসি— ছাত্রদলের আহ্বায়ক ভিসির চেয়ারসহ পদ্মা নদীতে ফেলে দিতে চাইল, এটার থেকে আমার কথাটা বড়?  বিএনপির চেতনাবাজদের বিবৃতি কোথায়? ছাত্রদলের এক চাচা আজ ঘোষণা দিল ৩০ মিনিটে তালা মেরে দিবে, বলি চাচা শুনেন! মন দিয়ে শুনবেন! ক্যাম্পাসে ২০০৭ থেকে ২০২৫ পর্যন্ত কুকুর বিড়ালের মত এই ক্যাম্পাসে পড়ে থেকে ক্যাম্পাসের বোঝা হব না। ১ দিন থাকলে থাকার মতো করেই থাকব। একেকজন ১০-১২ বছর ক্যাম্পাসে থেকে কোন কল্যাণে আসছেন একটু ভেবে দেইখেন।’

‘রাকসুর সাধারণ সম্পাদকের গঠনতন্ত্র অনুযায়ী যা কাজ আছে সব করতেছি কিনা একবার দেখে যাইয়েন’ উল্লেখ করে আম্মার লিখেছেন, ‘কাজ করার পরেও যদি রাকসুতে আসছেন ১, ২, ৩, ৪ করে দিব। তার থেকে বড় কথা কোনো মেয়াদোত্তীর্ণ অছাত্র রাকসুর আশেপাশেও যেন না দেখি। তাদের জন্য রুয়া আছে, রাকসুতে তাদের কাজ নাই। আওয়ামী ফ্যাসিস্টদের উৎখাতে কাজ করবো, সাহস থাকলে আসো চান্দাভাই।’

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইদহে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে ছুরিকাঘাতে যুবককে হত্যা

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর উপজেলা সমাবেশ অনুষ্ঠিত 

পাবনার শিশুটিকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছিল: পুলিশ

‘আমাকে সাসপেন্ড করেন’ বলতে থাকা চিকিৎসককে অব্যাহতি

‘ছায়া মন্ত্রিসভা’ আসলে কী?

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাবুগঞ্জের প্রবাসী মো. মিজানুর রহমানের মর্মান্তিক মৃত্যু

‘আমরা একশ কোটি হিন্দু, বাংলাদেশের দেড়-দু কোটি হিন্দুর জন্য লড়ব’: বিজেপি নেতার হুঁশিয়ারি

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে নয়, এককভাবে ২৬৮ আসনে নির্বাচন করবে ইসলামী আন্দোলন

পাবনা সুজানগরে বীর মুক্তিযোদ্ধা চুন্নুর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

সুনামগঞ্জে ভাষা শহীদের প্রতি জাতীয় শ্রমিকলীগের শ্রদ্ধা