https://www.facebook.com/shirsokhabor/
সোমবার , ২২ ডিসেম্বর ২০২৫ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ওবায়দুল কাদেরের কথিত পালিত পুত্রের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রতিবেদক
Amirul Islam
ডিসেম্বর ২২, ২০২৫ ১:২৬ অপরাহ্ণ
ইপেপার দেখুন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কথিত পালিত পুত্র আসাদুজ্জামান, তার স্ত্রী ইসরাত জাহান এবং তাদের সহযোগী আক্তারুজ্জামানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার (২২ ডিসেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা ও সংস্থাটির সহকারী পরিচালক তানজির আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

দুদকের পক্ষে সংস্থার সহকারী পরিচালক নাছরুল্লাহ হোসাইন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পালিত পুত্র আসাদুজ্জামান ও অন্যান্যদের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে চোরাচালান, হুন্ডি ব্যবসা, শুল্ক ফাঁকিসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করে বিদেশে অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধান চলছে। আসাদুজ্জামান ও অন্যান্যরা দেশ ছেড়ে বিদেশে পালাতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। এজন্য সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা প্রয়োজন।

 

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইদহ শৈলকুপায় ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন।

বড়াইগ্রামে হাত ও পা বাঁধা যুবকের মৃতদেহ উদ্ধার

ময়মনসিংহে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নেত্রকোণা পৌর আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

গুচ্ছের অধীনে ২৪টি বিশ্ববিদ্যালয়ের নতুন তারিখ নির্ধারণ

স্নাতকের মেধা তালিকায় তৃতীয় স্থানে অবন্তীকা

সীতাকুণ্ডের সামাজিক সংগঠন মহসিন ফাতেমা যুব কল্যাণ ফাউন্ডেশন এর নলেজ শেয়ারিং সেশন শীর্ষক এক কর্মশালার সম্পন্ন

ঋণের বোঝায় অতিষ্ঠ হয়ে বোয়ালখালীতে ব্যবসায়ীর আত্মহত্যা

কুমিল্লায় ১ কোটি ২৬ লাখ ১২ হাজার ৫৪১টি নতুন বই বিতরণ করা হবে।

গুরুদাসপুরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

আমতলীতে মাদক,সহিংসতায় সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত।