
দুদু বলেন, ‘সামনে নির্বাচন। এই নির্বাচনে সতর্ক থাকতে হবে। যত সহজ মনে হচ্ছে, আমাদের নেতা বলেছেন অত সহজ না। নৌকা নাই ধানের শীষ জিতে যাবে- এত সহজ মনে করো না। নানামুখী ঘটনা আমাদেরই মোকাবিলা করতে হবে। আমরা যেমন ফ্যাসিস্ট হাসিনাকে মোকাবিলা করেছি, আগামীতে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে।’
তিনি বলেন, ‘চারিদিক যা ঘটছে। কী এমন করলো বাংলাদেশ যে, ভারত সেটা সহ্য করতে পারছে না। বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে তাড়াইছে। কেন তাড়াইছে? তিনি ৬০ লক্ষ মামলা দিয়েছে। আসামি বানিয়েছে। পৃথিবীর আর কোনো জায়গায় এত মামলা হয়নি।’
বিএনপি নেতা বলেন, ‘যে মহিলাটি দখলদার প্রধানমন্ত্রীর দাবি করে, এমন কোনো ব্যাংক নেই, সে টাকা লুট করে বিদেশে পাচার করেনি। গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে। আর জেলের মধ্যে কত মানুষকে ঢুকিয়েছে তার হিসাব নেই। এই মহিলাটা নিজের কৃতকর্মের জন্য ধরা খাইছে এবং জীবন বাঁচানোর জন্য পালিয়েছে। দৌড় দিয়ে অন্য দেশে গিয়ে নিজের জীবন বাঁচাইছে—এ রকম প্রধানমন্ত্রী এর আগে ছিল না।’


















