https://www.facebook.com/shirsokhabor/
Saturday , 20 December 2025 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

‘তালা লাগিয়ে’ বিএনপি নেতার ঘরে অগ্নিসংযোগ, নিহত ঘুমন্ত শিশু

লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলাল হোসেনের ঘরে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে ৭ বছরের শিশু আয়োশা বেগম মারা যায়। অগ্নিদগ্ধ হন বিএনপি নেতা বেলাল হোসেন ও তার অন্য দুই মেয়ে বিথি আক্তার ও স্মৃতি আক্তার।

এর মধ্যে বিথি ও স্মৃতি আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়া হয়েছে। বিএনপি নেতা বেলাল হোসেন লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। শুক্রবার গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জের চরমনসা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বেলাল হোসেন সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক। চরমনসা এলাকার বাড়িতে শুক্রবার রাতে স্ত্রী-সন্তান নিয়ে ঘুমিয়েছিলেন তিনি। গভীর রাতে ঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ঘুমন্ত আয়েশা অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। অগ্নিদগ্ধ হন বেলাল হোসেন ও অন্য দুই মেয়ে। পরে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

পেট্রোল ঢেলে আগুন দেওয়ায় পুড়ে ছাই হয়ে গেছে বিএনপি নেতার বাড়ি। ছবি: সমকাল

পেট্রোল ঢেলে আগুন দেওয়ায় পুড়ে ছাই হয়ে গেছে বিএনপি নেতার বাড়ি।

অবস্থার অবনতি হওয়ায় বিথী ও স্মৃতিকে ঢাকা বার্ন ইউনিটে পাঠানো হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুইজনের শরীরের বেশিরভাগ পুড়ে গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ভবানীগঞ্জ বিএনপির সভাপতি আজাদ হোসেন বলেন, ‘বেলাল হোসেন ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক। রাতের আধারে সন্ত্রাসীরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।’  জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিৎ কুমার দাস বলেন, ‘নিহত এক শিশু ও অগ্নিদগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। অগ্নিদগ্ধ হয়ে এক শিশু মারা গেছে। আরও তিনজন অগ্নিদগ্ধ। তবে আগুনের বিষয়টি তদন্ত করা হচ্ছে। এটি কি পরিকল্পিত নাশকতা কিনা, সেটা খতিয়ে দেখা হচ্ছে।’

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নীলফামারী জেলা যুবলীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত।

উলিপুরে ১১ বছর পর চাঞ্চল্যকর শিশু হত্যার দুই আসামী গ্রেফতার

ঋণখেলাপি না হতে চেনাজানা মানুষের কাছে ৩৬ কোটি টাকা চাইলেন মান্না

অটো রাইস মিলে পায়ুপথে বাতাস ঢুকানোয় শ্রমিকের মৃত্যু, আটক ১ ।

গোলাম আযম ও নিজামীকে সূর্যসন্তান বলায় ছাত্রদল-ছাত্রশিবির নেতাকর্মীদের হট্টগোল

Mergulhe Na Mostbet País Brasileiro: Apostas Perfeitas E Depósitos Rápido

Mergulhe Na Mostbet País Brasileiro: Apostas Perfeitas E Depósitos Rápido

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু!!

বেনাপোল সাধারণ মানুষকে জিম্মি করে অর্থ আদায় ভিডিও ভাইরাল।

বরিশাল-৩: নির্বাচনি উঠান বৈঠকে জনগণের পাশে থাকার অঙ্গীকার ধানের শীষের প্রার্থী জয়নুল আবেদীনের

শেষ হলো আমরা নাটোরের উদ্যোক্তা ফোরামের অফলাইন মিটআপ এবং পণ্য প্রদর্শনী