https://www.facebook.com/shirsokhabor/
রবিবার , ৭ ডিসেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নাইটক্লাবে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৩

প্রতিবেদক
Amirul Islam
ডিসেম্বর ৭, ২০২৫ ৪:৫১ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

ভারতের উত্তর গোয়ার আরপোরা এলাকার একটি জনপ্রিয় নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) ভোরে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত এবং স্থানীয় কর্মকর্তারা হতাহতের এই তথ্য নিশ্চিত করেন।

ভারতের সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, শনিবার মধ্যরাতে ‘বার্চ বাই রোমিও লেন’ নামের ওই ক্লাবে আগুন লাগে। পুলিশের প্রাথমিক ধারণা, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে এই দিনটিকে “গোয়ার সবার জন্য খুব বেদনাদায়ক” আখ্যা দেন। তিনি নিশ্চিত করেন যে অগ্নিকাণ্ডে ২৩ জনের প্রাণহানি ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের জানান, নিহতদের মধ্যে তিনজন দগ্ধ হয়ে এবং বাকিরা ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা গেছেন। নিহতদের মধ্যে তিন থেকে চারজন পর্যটকও ছিলেন।

মুখ্যমন্ত্রী এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন। এএনআই সংবাদ সংস্থা জানিয়েছে, আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে এবং গোয়ার পুলিশ মহাপরিচালক অলোক কুমার নিশ্চিত করেছেন যে নিহত সবার মরদেহ উদ্ধার করা হয়েছে।

সূত্র : বিবিসি

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় বৃদ্ধকে ছুরির আঘাতে হত্যার চেষ্টা ।

বাবুগঞ্জ টিচার্স ক্লাবের সংবর্ধনা পেলেন নবনির্বাচিত প্রেস ক্লাব সভাপতি টুলু ও সাধারণ সম্পাদক শফিকুল

আমার ভাইয়ের ‘বদলা’ নিতে এসেছি: ইনকিলাব মঞ্চের সদস্য সচিব

তাহিরপুর সীমান্তে জব্দকৃত সরকারি কয়লা গোপনে বিক্রি ,  কয়লাসহ নৌকা আটক

কুমিল্লায় স্কুল-কলেজ চলাকালীন সময়ে প্রায় ৭০ শতাংশ শিক্ষার্থী বিভিন্ন পার্কে।

মাকে কাজের মেয়ের সঙ্গে রাখতেন আন্ডারগ্রাউন্ডে, ডিপজলকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য

নোয়াখালীর জয়াগ রশিদিয়া আলিম মাদ্রাসা’র শতবর্ষপূর্তির লোগো উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

উপকুলীয় অঞ্চলে শিশুদের সুরক্ষা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

বিয়ের ৯ মাস পরে শ্বশুর বাড়িতে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার।

লংগদুতে সাত বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা,অভিযুক্ত আটক