https://www.facebook.com/shirsokhabor/
শনিবার , ১৭ জানুয়ারি ২০২৬ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

শরীয়াহ প্রশ্নে আপস নয়, ক্ষমতায় গেলে ইসলামী আইন প্রতিষ্ঠা করা হবে-উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম

প্রতিবেদক
Rubel Sardar
জানুয়ারি ১৭, ২০২৬ ১:২৩ অপরাহ্ণ
ইপেপার দেখুন

শরীয়াহ প্রশ্নে আপস নয়, ক্ষমতায় গেলে ইসলামী আইন প্রতিষ্ঠা করা হবে

বাবুগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম

রুবেল সরদার, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী জোট ও রাজনীতিতে শরীয়াহ আইন প্রশ্নে কোনো ধরনের আপসের সুযোগ নেই বলে স্পষ্ট মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা সভাপতি এবং বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনের সংসদ সদস্য প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম। তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কোরআন ও সুন্নাহভিত্তিক রাজনীতিতে বিশ্বাসী এবং ক্ষমতায় গেলে ইসলামী শরীয়াহ আইন প্রতিষ্ঠা করাই হবে তাদের মূল লক্ষ্য।

শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবে বাবুগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা সিরাজুল ইসলাম বলেন, যে স্বপ্ন আদর্শ নিয়ে আমরা ইসলামী জোট গঠনের উদ্যোগ নিয়েছিলাম, সেখান থেকে বড় একটি দল সরে আসছে। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুল ইসলাম সম্প্রতি ইউরোপিয়ান ইউনিয়নের একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেছেন—ক্ষমতায় গেলে তারা শরীয়াহ আইন বাস্তবায়ন করবেন না। একটি ইসলামী দল যদি শরীয়াহ আইন অনুযায়ী না চলে, তাহলে তাদের সঙ্গে আমাদের সমঝোতার কী সুযোগ থাকতে পারে?”

তিনি আরও বলেন, ইসলামী শরীয়াহ আইন ছাড়া জোট করার প্রয়োজন হলে আমরা জাতীয়তাবাদী কিংবা বিএনপির সঙ্গেও জোট করতে পারি। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের স্বপ্ন, আমাদের মোহতামিমের স্বপ্ন—ইসলামের পক্ষে ওয়ান বক্স নীতির রাজনীতি। সেই স্বপ্ন এখন আর আগের জায়গায় নেই, কিন্তু আমরা সেই নীতি থেকে সরে আসিনি।”

জোট রাজনীতির বর্তমান প্রক্রিয়া নিয়ে আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, একটি বা দুটি দলকে জোটে যুক্ত করার ক্ষেত্রে অবশ্যই শরিকদের সঙ্গে পরামর্শ আলোচনা প্রয়োজন। কিন্তু এখানে কোনো পরামর্শ ছাড়াই এককভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যিনি এই ওয়ান বক্স পলিসির আহ্বায়ক কিংবা উদ্যোক্তা, তিনি বা তার দল বিষয়টি জানতেন না—এটি অত্যন্ত দুঃখজনক।”

এনসিপি প্রসঙ্গে তিনি বলেন, এনসিপির সঙ্গে আমাদের কোনো দ্বিমত নেই। তারা জুলাই বিপ্লবের অগ্রসৈনিক। ব্যক্তিগতভাবে আমি তাদের স্বাগত জানাই। তবে এনসিপি কোনো ইসলামী দল নয় এবং তাদের মেনিফেস্টোতেও ইসলামী আদর্শ নেই। সুতরাং তাদের ইসলামী জোটে অন্তর্ভুক্ত করা হবে কি না, করলে কোন শর্তে, কতটি আসন দেওয়া হবে—এসব বিষয় শরিকদের সঙ্গে আলোচনা পরামর্শ করেই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। কিন্তু সে রকম কোনো আলোচনা আমরা জানি না।”

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা সভাপতি হাফেজ মাওলানা রহমতুল্লাহ মাতুব্বর এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা শামসুল হক।

সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় ইবতেদায়ী বিষয়ক সম্পাদক মাওলানা শেখ নজরুল ইসলাম মাহবুব, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হাফেজ মাওলানা রাসেল হোসাইন, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা আহসান হাবীব বিশ্বাস, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা সভাপতি মো. রেজাউল করিম রেজা, সহ-সভাপতি মো. বেলাল হোসাইন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মাদ আবদুল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা সাবেক সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম,সহ ইসলামী আন্দোলন ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং বাবুগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

 

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

‘দল আমার বাবাকে ৩৬৫ মামলায় ২২ বছরের সাজার মূল্য দিলো না’!

বাবুগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চল সাধারণ সভা অনুষ্ঠিত

প্রতিদিন হুমকি-ধমকি আসছে, মেরে ফেলবে বলে ভয় দেখাচ্ছে: হাসনাত আব্দুল্লাহ

গোমস্তাপুরে জাতীয় যুব দিবস পালিত।

নবাবগঞ্জে সমাজসেবা অফিসের নামে প্রতারণায় স্বামী-স্ত্রী আটক

অং সান সু চি হয়তো মারা গেছেন, বললেন তাঁর ছেলে

মুক্তিযোদ্ধা কোটা চাকুরিতে পুন:বহালের দাবিতে পাবনায়স্মারক লিপি প্রদান

লালমনিরহাটের হাতীবান্ধায় ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারী গাছ কাটার অভিযোগ

গোমস্তাপুরে যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপণের উদ্ভোধন