https://www.facebook.com/shirsokhabor/
শনিবার , ২৪ জানুয়ারি ২০২৬ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ব্যারিস্টার ফুয়াদের প্রচারণায় বিএনপি সমর্থিত যুবদল কর্মীদের হামলা,থানায় জিডি — প্রতিবাদে বিক্ষোভ

প্রতিবেদক
Rubel Sardar
জানুয়ারি ২৪, ২০২৬ ১:৩১ অপরাহ্ণ
ইপেপার দেখুন

ব্যারিস্টার ফুয়াদের প্রচারণায় বিএনপি সমর্থিত যুবদল কর্মীদের হামলা,থানায় জিডি — প্রতিবাদে বিক্ষোভ

বরিশাল প্রতিনিধি: বরিশালের মুলাদীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় জোট মনোনীত বরিশাল-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের ঈগল প্রতীকের নির্বাচনী প্রচারণায় বিএনপি সমর্থিত যুবদল কর্মীদের হামলা, বাধা ও হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পক্ষ মুলাদী থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছে।

জানা যায়, গত ২৩ জানুয়ারি বিকেল আনুমানিক সাড়ে ৩টায় মুলাদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চরডিক্রি এলাকার সিকদার বাড়ি সংলগ্ন পাকা সড়কে প্রচারণাকালে হামলার ঘটনাটি ঘটে। অভিযোগে বলা হয়েছে, বিএনপি সমর্থিত যুবদল কর্মী সফিকুল ইসলাম শাওন হাওলাদার, আরিফুর রহমান টিটু ও মিন্টু বেপারীর নেতৃত্বে একদল ব্যক্তি নির্বাচনী প্রচারণায় বাধা দেয় এবং জামায়াতে ইসলামীর ৭ নম্বর ওয়ার্ড সভাপতি মোঃ আরিফ হোসেনসহ নেতাকর্মীদের ওপর হামলা চালায়।

ভুক্তভোগীদের দাবি, এ সময় হামলাকারীরা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং কিল-ঘুষি ও লাথি মেরে শারীরিকভাবে আহত করে। পাশাপাশি নির্বাচনী প্রচারণা চালালে প্রাণনাশের হুমকি এবং বোমা দিয়ে ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখানো হয়।

এ ঘটনায় মোঃ আরিফ হোসেন মুলাদী থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। থানাসূত্রে জানা গেছে, দায়েরকৃত জিডির নম্বর ৯৯৬ ।

হামলার ঘটনার প্রতিবাদে শনিবার সকাল ১০টায় মুলাদী ঈদগাহ ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুলাদী পৌরসভা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু সালেহ, সেক্রেটারি মাওলানা মোরশেদ আলম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল্লাহ আহাদ ভূঁইয়া, পৌর সভাপতি হুমায়ুন কবির ও ছাত্রশিবির সভাপতি হামিম হোসেন।

বক্তারা অভিযোগ করে বলেন, বিরোধী রাজনৈতিক দলের প্রচারণায় পরিকল্পিতভাবে বাধা সৃষ্টি করে এলাকায় ভীতি ও আতঙ্ক তৈরি করা হচ্ছে। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেন।

 

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সাকসেস মেথড একাডেমি কে সন্মাননা স্মারক দেয় পথশিশু অধিকার ফাউন্ডেশন

ঝিনাইদহে চ্যানেল ২৪’র সাংবাদিক সাদ্দামের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ঠাকুরগাঁও জেলায় জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণের সনদপত্র বিতরণ 

গোমস্তাপুরে বেগম রোকেয়া দিবস পালিত

তাহিরপুরে মহান বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা

নোয়াখালীর চৌমুহনীতে রাবেয়া হেলথকেয়ার রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউট এর উদ্বোধন হয়েছে

গুরুদাসপুরে অবৈধ অস্ত্রসহ এক যুবক আটক

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

ট্রাক প্রতীকে ভোটের আহ্বান, বাবুগঞ্জে-মুলাদীতে  আধুনিক হাসপাতাল ও ফ্যাক্টরি নির্মাণের অঙ্গীকার

বিএনপির কেউ বিদ্রোহী প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা : মির্জা ফখরুল