https://www.facebook.com/shirsokhabor/
বুধবার , ৭ জানুয়ারি ২০২৬ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

২৫ বছর পর ভাড়া করে প্রার্থী দিল বিএনপি, তাও মার্কা খেজুরগাছ: রুমিন ফারহানা

প্রতিবেদক
Amirul Islam
জানুয়ারি ৭, ২০২৬ ৮:৪৮ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

এবার ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সদ্য বিএনপি থেকে বহিষ্কৃত বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বিগত ১৭ বছর শেখ হাসিনার মতো শক্তিশালী সরকারের চোখে চোখ রেখে কথা বলেছি। তাই মানুষ আমাকে ভালোবাসে। কারণ গত ১৭ বছর যখন বড় বড় নেতারা ফোন বন্ধ করে রেখেছিল, যখন নেতাকর্মীদের ধানক্ষেত আর বিলে রাত কাটাতে হয়েছে। তখন মানুষ আমাকে কথা বলতে দেখেছে। তখন তারা আশ্বস্ত হয়েছিল কেউ না কেউ আছে তাদের কথা বলার জন্য। তাই আপনারাও আমাকে ছেড়ে যাবেন না।

গতকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কুচনী গ্রামে এক নির্বাচনি পথসভায় এসব কথা বলেন তিনি।

রুমিন ফারহানা বলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে গত ২৫ বছর কোনো ধানের শীষের প্রার্থী ছিল না। ২০১৮ সালে বিএনপি থেকে উকিল আব্দুস সাত্তার ভূঞা জয়লাভ করলেও তিনিও আওয়ামী লীগে যোগ দেন। ২৫ বছরের এই দীর্ঘ সময়ে নেতাকর্মীদের একটাই দাবি ছিল দলের প্রার্থী দেওয়ার। কিন্তু তা না করে প্রার্থী ভাড়া করতে হয়েছে। সেই প্রার্থীর মার্কা খেঁজুর গাছ। এখন শুনতে হয় ধানই নাকি খেঁজুর গাছ। মূলত হাঁস যেমন বাঘ হয় না, তেমনি খেজুর গাছও ধান নয়। কারণ ধান হচ্ছে মানুষের প্রাণ।

প্রসঙ্গত, সরাইল ও আশুগঞ্জ উপজেলা এবং বিজয়নগর উপজেলার বুধন্তি ও চান্দুরা ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসন বিএনপি তাদের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর জন্য ছেড়ে দিয়েছে। আসনটিতে বিএনপির সমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ- এর সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব। বিদ্রোহী প্রার্থী হওয়া বিএনপি ইতিমধ্যে রুমিন ফারহানাকে দল থেকে বহিষ্কার করেছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গুচ্ছ থেকে বের হয়ে যাওয়ায় জবি শিক্ষার্থীদের সন্তুষ্টি প্রকাশ

প্রেমিক-প্রেমিকার একসঙ্গে বিষপান, প্রেমিকার মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে উপ-নির্বাচনঃ গোমস্তাপুরে ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল

নবাবগঞ্জে শিক্ষার্থীর পরীক্ষায় বাঁধা দেয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

শেখ হাসিনা সকল দপ্তরের টাকা লুট করে আমানত খেয়ানত করেছে : নোয়াখালীতে শিবির সভাপতি

নওগাঁ মান্দায় রাজশাহী নওগাঁ মহাসড়কের বিজয়পুর মোড়ে মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষে নিহত ২

বরিশাল-৩ আসনে মই প্রতীকের প্রার্থী আজমুল জিহাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা

বাবুগঞ্জে ইউপি চেয়ারম্যান মশিউর রহমান গ্রেফতার, রাজনৈতিক মহলে আলোচনা

পাবনায় যৌতুকের মোটরসাইকেল না পেয়ে স্ত্রীকে হত্যা

স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য প্রত্যাহারের দাবিতে নোয়াখালী জেলা যুবদলের বিক্ষোভ