https://www.facebook.com/shirsokhabor/
শনিবার , ৩ জানুয়ারি ২০২৬ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

৪৭ লাখ ফেরত দেবেন না তাসনিম জারা, জানালেন কারণ

প্রতিবেদক
Amirul Islam
জানুয়ারি ৩, ২০২৬ ১:০৮ অপরাহ্ণ
ইপেপার দেখুন

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়া তাসনিম জারা সাধারণ মানুষের কাছ থেকে সংগৃহীত অর্থ দিয়েই নির্বাচনী ব্যয় নির্বাহ করবেন।

নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তাসনিম জারা উল্লেখ করেছেন, তিনি জনসাধারণের কাছ থেকে ‘ক্রাউড ফান্ডিং’য়ের মাধ্যমে মোট ৪৬ লাখ ৯৩ হাজার টাকা সংগ্রহ করেছেন, যা নির্বাচনী খরচে ব্যবহার করা হবে। এই অর্থ দাতাদের ফেরত দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে হলফনামায় স্পষ্ট করা হয়েছে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগকারী এই নেতা গত ২২ ডিসেম্বর নির্বাচনি তহবিল গঠনের লক্ষ্যে ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে অনুদানের আহ্বান জানান। তার ঘোষণার মাত্র ২৯ ঘণ্টার মধ্যেই মোবাইল ব্যাংকিং ও ব্যাংকের মাধ্যমে পুরো অর্থ তার অ্যাকাউন্টে জমা হয়।

হলফনামার তথ্য অনুযায়ী, নির্বাচনী ব্যয় নির্বাহে তাসনিম জারা তার নিজস্ব ব্যাংক আমানত ও অন্যান্য আয় থেকে ২৩ লাখ টাকা এবং ৩ হাজার ২০০ ব্রিটিশ পাউন্ড ব্যবহারের কথাও উল্লেখ করেছেন।

আয়ের বিবরণীতে তিনি জানিয়েছেন, বাংলাদেশে চিকিৎসক হিসেবে তার বার্ষিক আয় ৭ লাখ ১৩ হাজার ৫৯৭ টাকা। পাশাপাশি বিদেশি আয় হিসেবে ৩ হাজার ২০০ পাউন্ড (বাংলাদেশি টাকায় প্রায় ৫ লাখ ২৭ হাজার টাকা) দেখানো হয়েছে। সব মিলিয়ে তার মোট বার্ষিক আয় দাঁড়ায় ১২ লাখ ৪০ হাজার ৫৯৭ টাকা।

অস্থাবর সম্পদের হিসাবে তাসনিম জারার মোট সম্পদের মূল্য দেখানো হয়েছে ২২ লাখ ৩০ হাজার ১৯০ টাকা। তবে তার নামে কোনো স্থাবর সম্পদ নেই।

অন্যদিকে, হলফনামায় তার স্বামী খালেদ সাইফুল্লাহর বার্ষিক বিদেশি আয় হিসেবে ৩৯ হাজার ৮০০ ব্রিটিশ পাউন্ড উল্লেখ করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৫ লাখ ৫ হাজার টাকা।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত