https://www.facebook.com/shirsokhabor/
রবিবার , ১ ফেব্রুয়ারি ২০২৬ | ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বাবার জন্য ভোট ভিক্ষা চাইলেন সাবেক এমপি কন্যা হাবিবা কিবরিয়া

প্রতিবেদক
Rubel Sardar
ফেব্রুয়ারি ১, ২০২৬ ২:৩১ অপরাহ্ণ
ইপেপার দেখুন

বাবার জন্য ভোট ভিক্ষা চাইলেন সাবেক এমপি কন্যা হাবিবা কিবরিয়া

রুবেল সরদার, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাবার মুক্তির দাবিতে  লাঙ্গল প্রতিকে ভোট চেয়েছেন সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু সাহেবের কন্যা ফারিয়া। রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের কাছে তিনি বলেন-  তার বাবা তিনবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। দায়িত্বকালীন সময়ে তিনি এলাকায় অসংখ্য রাস্তা, সড়ক, কালভার্ট, মাদ্রাসা ভবনসহ বিভিন্ন উন্নয়নমূলক স্থাপনা নির্মাণ করেন। ওই সময়ে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক সেবনের মতো সামাজিক অপরাধ তেমন ছিল না বলেও দাবি করেন তিনি। রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতির শিকার কাউকে হতে দেননি তার বাবা।

তিনি আরও বলেন, “আমি চাইতাম বাবার সঙ্গে দাঁড়িয়ে ভোট চাইতে। কিন্তু আজ তিনি কারাগারে। তারপরও আলহামদুলিল্লাহ, পরিবার ও এলাকাবাসীর সমর্থন নিয়ে মাঠে নেমেছি। আমি শুধু নির্বাচন জেতার জন্য ভোট চাইছি না, বাবার মুক্তির দাবিতে একটি ভোট ভিক্ষা চাচ্ছি। বাবুগঞ্জ-মুলাদীর মানুষের জন্য যদি তিনি জীবনে একদিনের জন্যও ভালো কিছু করে থাকেন, তাহলে একজন মেয়ে হিসেবে তার মুক্তির দাবিতে আপনাদের একটি ভোট চাই।”

নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে তিনি অভিযোগ করে বলেন, তার নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। একটি পক্ষ পেশিশক্তি ব্যবহার করে সাধারণ মানুষকে ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়ার চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সাধারণ জনগণ যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে এবং একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়—সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জরুরি।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ইকবাল হোসেন তাপসসহ স্থানীয় জাতীয় পার্টির নেতাকর্মীরা।

 

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

তাহিরপুর সীমান্তে ভারতীয় চোরাই কয়লা জব্দ

বোনকে পিটিয়ে হত্যা, ভাইয়ের অভিযোগ আমলে নেয়নি পুলিশ

সুনামগঞ্জের মধ্যনগরে চাচি বাতিজা উধাও,অত:পর আদালতে মামলা

যুব রেডক্রিসেন্ট শ্যামনগর টিমের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ

তাহিরপুর উপজেলা নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান

ঠাকুরগাঁওয়ে সামাজিক ও উন্নয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত

গাইবান্ধায় দুই সাংবাদিকের নামে মামলার প্রতিবাদে মানবন্ধন ও সড়ক অবরোধ

ঘরে তালা দিয়ে বিএনপি নেতার ঘরে আগুন, দগ্ধ আরেক মেয়ের মৃত্যু

গোলাম আযম ও নিজামীকে সূর্যসন্তান বলায় ছাত্রদল-ছাত্রশিবির নেতাকর্মীদের হট্টগোল

কাঠালিয়া এক রাতে ১২ জনকে গ্রেফতার