https://www.facebook.com/shirsokhabor/
Thursday , 18 June 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

চাঁদপাশায় অবৈধ ড্রেজারে মাটি কাটায় বাধা দেওয়ায় বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ; সংবাদ সম্মেলনে বিচার দাবি

বাবুগঞ্জ প্রতিনিধি:বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের শ্রীমন্ত্র হাওলাদারের বাড়ির সামনে অবৈধ ড্রেজার দিয়ে ফসলি জমির মাটি কাটার প্রতিবাদ ও বাধা দেওয়ার জেরে বিএনপি নেতা মেহেদী হাসান জাকির ও আব্দুর রাজ্জাক মোল্লার ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৮ই জুন বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগীরা জানান, গত কয়েকদিন ধরে এলাকায় অবৈধভাবে ড্রেজার (আত্মঘাতী) দিয়ে বিভিন্ন ফসলি জমি থেকে মাটি কাটা হচ্ছিল। এতে কৃষিজমি, পরিবেশ ও স্থানীয় জনসাধারণের স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। বিষয়টি নিয়ে স্থানীয়দের সঙ্গে তারা প্রতিবাদ ও বাধা প্রদান করলে অভিযুক্তরা তাদের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে।
তারা অভিযোগ করেন, গত সোমবার রাত প্রায় ৯টার দিকে বরিশালে যাওয়ার পথে তাদের পথরোধ করে একদল ব্যক্তি হামলা চালায়। এ সময় তাদের ভয়ভীতি দেখিয়ে সাদা কাগজে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে চাঁদা দাবির মিথ্যা অভিযোগ ছড়িয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তারা।
সংবাদ সম্মেলনে মেহেদী হাসান জাকির বলেন, “আমরা শুধুমাত্র অবৈধভাবে কৃষিজমির মাটি কাটা বন্ধের জন্য প্রতিবাদ করেছি। এর প্রতিশোধ হিসেবে আমাদের ওপর হামলা করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।”
তিনি আরও জানান, ঘটনার বিষয়ে বরিশাল এয়ারপোর্ট মেট্রোপলিটন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত বক্তারা অবৈধভাবে কৃষিজমির মাটি কাটা বন্ধ, হামলার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযোগের বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

মুস্তাফিজকে আইপিএলে খেলালে মাঠে ভাঙচুরের হুমকি

চাটমোহর প্রিমিয়ার লীগ শহীদ শামসুদ্দিস স্মৃতি সংঘ চ্যাম্পিয়ন

জবির অর্থনীতি ক্যারিয়ার ক্লাব কর্তৃক মুদ্রানীতির উপর সেমিনার আয়োজন 

নীলফামারীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের, অভিযানে ১০৫ পিচ ইয়াবা সহ আটক ১

২২ দেশ ঘুরে বাবুগঞ্জে ‘পেঁপে বিপ্লব’, কোটি টাকার উদ্যোক্তা সুমন

দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে হলে মালিক শ্রমিক সুসম্পর্ক বজায় রাখতে হবে ; মাওলানা বোরহান উদ্দিন

মানবতার তরে অরাজনৈতিক সমাজসেবা মূলক সংগঠনের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাসিক ধারাবাহিক অনুষ্ঠান।

শিক্ষার মানোনয়ন শীর্ষক আলোচনা সভা এবং বৃত্তি সনদপত্র প্রদান অনুষ্ঠান।

Mergulhe Na Mostbet País Brasileiro: Apostas Perfeitas E Depósitos Rápido

Mergulhe Na Mostbet País Brasileiro: Apostas Perfeitas E Depósitos Rápido

দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক