https://www.facebook.com/shirsokhabor/
Thursday , 11 July 2024 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নোয়াখালীর বেগমগঞ্জ ঘাটলা এ রব উচ্চ বিদ্যালয়ের সভাপতি বদরুল আলম চৌধুরী নির্বাচিত

সাইফুল ইসলাম জেলা সংবাদদাতা, নোয়াখালীঃ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ঘাটলা আবদুর রব উচ্চ বিদ্যালয়ের নব নির্বাচিত অভিভাবক সদস্যবৃন্দের প্রস্তাবনায় শিল্পপতি ও শিক্ষানুরাগী আলহাজ্ব বদরুল আলম চৌধুরী স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হন।

বৃহস্পতিবার দুপুরে ব্যাপক উৎস উদ্দীপনার মধ্যে দিয়ে নির্বাচন কমিশনার বেগমগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মোহতাছিম বিল্লাহ ও সহকারী নির্বাচন কমিশনার সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলাম নির্বাচন পরিচালনায় আর কোন প্রার্থীর নাম না থাকায় বেসরকারিভাবে আলহাজ্ব বদরুল আলম চৌধুরীকে সভাপতি ঘোষণা করেন।

সভাপতি নির্বাচিত হয়ে আলহাজ্ব বদরুল আলম চৌধুরী স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসীকে ধন্যবাদ জানান।

এই সময় তিনি স্মৃতিচারণ করে বলেন, ছোটবেলায় এই স্কুল প্রতিষ্ঠার পিছনে আমার বাবা ও এলাকার মুরুব্বিদের অনেক অবদান ছিল। তাদের হাত ধরেই বর্তমান সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ সাহেব স্কুলের অনেক উন্নতি করেছে, আজ আমি দায়িত্ব পেয়েছি সবাইকে নিয়ে স্কুল কিভাবে এগিয়ে যেতে পারে সেই লক্ষ্যে কাজ করব ইনশাআল্লাহ।

এসময় নব-নির্বাচিত সভাপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্কুল ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি কাজী মাকসুদ, সাবেক সভাপতি আবদুর রব, সাবেক সভাপতি রিপন কাজী, স্কুলের প্রধান শিক্ষক মোঃ মহিন উদ্দিন, অভিভাবক সদস্য মাইনুল ইসলাম বিপ্লব, ওমর ফারুক, আবদুল্লাহ, রতন, বিশিষ্ট ব্যবসায়ী কামরুল ইসলাম জাবেদ,
সৌদি প্রবাসী আজাদ, সৌদি প্রবাসী আমির খসরু, আলী মর্তুজা, বেলায়েত হোসেন বেলাল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় তারা সাংবাদিকদের বলেন এমন একজন সভাপতি পেয়ে আমরা গর্বিত, আশা করি উনার হাত ধরে স্কুলের শিক্ষা ও অবকাঠামোর আরো উন্নয়ন হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নীলফামারীতে শিক্ষার্থীদের নিয়ে শব্দ সচেতনতামুলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

কুড়িগ্রামে ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধের ৩৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ

গোমস্তাপুরে শিশু কিশোর কিশোরীদের জীবন মান উন্নয়নে মতবিনিময় সভা

উলিপুরে সরকারি কর্মচারীকে লাঞ্ছিত করার ঘটনায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত

আমতলীতে কোটি টাকা নিয়ে সমবায় সমিতি উধাও টাকা ফিরে পেতে গ্রাহকদের বিক্ষোভ

ট্রেনের ইঞ্জিন থেকে তেল চুরির ঘটনায় দুজন গ্রেফতার

জবিতে চীনা ভাষা কোর্স চালুর লক্ষ্যে ঢাবির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর

বিদেশি পিস্তল গুলিসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার

ছাত্রীদের তাড়া খেয়ে পালালো কলেজের পিয়ন

বড়াইগ্রামে প্রাণিসম্পদ প্রদর্শনী ও সেবা সপ্তাহ উদ্বোধন