https://www.facebook.com/shirsokhabor/
Saturday , 5 September 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বাবুগঞ্জের রহমতপুর বাজারে চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমানের গণসংযোগ ও লিফলেট বিতরণ

বাবুগঞ্জের রহমতপুর বাজারে চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমানের গণসংযোগ ও লিফলেট বিতরণ

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের বাবুগঞ্জ উপজেলার ৫নং রহমতপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচিত হওয়ার প্রত্যাশায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন সাবেক চেয়ারম্যান মো. হাবিবুর রহমান।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে রহমতপুর বাজারে তিনি ব্যবসায়ী, পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্বাচনী লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি স্থানীয়দের সঙ্গে ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন নিয়ে কথা বলেন এবং আসন্ন নির্বাচনে তাঁর জন্য দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

মো. হাবিবুর রহমান বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও রহমতপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। তিনি এর আগে রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এর আগে ৩ সেপ্টেম্বর আসরের নামাজের পর বাবুগঞ্জ বাইতুল আমান জামে মসজিদে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে তাঁর নির্বাচনী কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়। পরে বাবুগঞ্জ কলেজ গেট ও বাবুগঞ্জ স্টিল ব্রিজ এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি।

গণসংযোগকালে হাবিবুর রহমান বলেন, জনগণের ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে তিনি আবারও মানুষের সেবা করতে চান। চেয়ারম্যান থাকাকালে শুরু করা অসম্পূর্ণ উন্নয়নকাজগুলো সম্পন্ন করার পাশাপাশি রহমতপুর ইউনিয়নের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বাবার জন্য ভোট ভিক্ষা চাইলেন সাবেক এমপি কন্যা হাবিবা কিবরিয়া

তাহিরপুর হানাদার মুক্ত দিবস কাল

পবিত্র আশুরা কেনো এত গুরুত্বপূর্ণ

বড়াইগ্রামে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ হস্তান্তর

বিভাগের শিক্ষকদের একাংশের অনীহায় কালক্ষেপণ হচ্ছে ডিগ্রি পরিবর্তনে : অভিযোগ শিক্ষার্থীদের

জেলা পরিষদের সদস্যের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ এর প্রতিবাদ

কালীগঞ্জে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের বাই সাইকেল বিতরণ

রাজারহাটে পিতার মৃত্যবার্ষিকী ও পুত্রের জন্মদিন পালন

নবাবগঞ্জে বিদেশ পাঠানোর নামে প্রতারণা, চক্রের মূল সদস্য গ্রেফতার

ঈশ্বরদীতে রেললাইনের পাশে মিললো যুবকের মরদেহ