https://www.facebook.com/shirsokhabor/
বুধবার , ১৬ নভেম্বর ২০২২ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নরসিংদীতে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন।

প্রতিবেদক
Amirul Islam
নভেম্বর ১৬, ২০২২ ৪:৫৩ অপরাহ্ণ
ইপেপার দেখুন

নরসিংদী জেলা প্রতিনিধিঃ

নরসিংদীতে জেলা প্রশাসনের আয়োজনে শুরু হয়েছে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। মন্ত্রী পরিষদ বিভাগ এরং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তত্ত্বাবধানে বুধবার (১৬ নভেম্বর) সকালে জেলা শিল্পকলা মিলনায়তনের সামনে দুই দিনব্যাপী মেলার উদ্বোধন করা হয়।
মেলা প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এবং বেলুন ও পায়রা উড়িয়ে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল্লাহ আল জাকী’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আলী, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ফোরাম’র জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোতালিব পাঠান, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমানসহ জেলা বিভিন্ন সরকারী দপ্তরগুলোর প্রধান কর্তা ব‍্যক্তিরা।

অপ্রতিরোধ্য উন্নয়ন অভিযাত্রায় অগ্রসরমান বাংলাদেশকে ২০৩০ সালের মধ্যে ‘মডেল এসডিজি রাষ্ট্র’ এবং ২০৪১ সালের মধ্যে ‘স্মার্ট বাংলাদেশ’-এ রূপান্তরের জন্য সর্বস্তরের অংশীজনের প্রযুক্তিগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে নাগরিক জীবনকে আরও সহজ ও সমৃদ্ধ করে গড়ে তোলার লক্ষ্যে এই মেলার আয়োজন। বুধবার ও বৃহস্পতিবার দুইদিনের এই মেলা খোলা থাকবে প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

দুইদিনব‍্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলায় বিষয়ভিত্তিক চারটি বিশেষ প্যাভিলিয়ন স্থাপন করা হয়েছে।

প্যাভিলিয়ন-১: উদ্ভাবনী উদ্যোগ ও স্টার্ট আপ,
প্যাভিলিয়ন-২: ডিজিটাল সেবা,
প্যাভিলিয়ন-৩: হাতের মুঠোয় সেবা এবং প্যাভিলিয়ন-৪: শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান।

এছাড়াও মেলায় অংশগ্রহণকারী শিশু কিশোর ও তরুণ প্রজন্মের জন্য জেলা প্রশাসন, নরসিংদীর পক্ষ থেকে রয়েছে কিছু বিশেষ আকর্ষণ।

এরমধ‍্যে উল্লেখযোগ্য হলো; বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর হতে আগত ভ্রাম্যমান মহাকাশ জাদুঘর, মিউজুবাস ও ৪-ডি মুভিবাস, মেলা প্রাঙ্গনে স্থাপিত মঞ্চ হতে ড্রোন শো ও রোবট শো, মেলায় স্থাপিত লাইব্রেরি হতে বিজ্ঞানভিত্তিক বই পাঠ, মেলা প্রাঙ্গণ জুড়ে রয়েছে ফ্রি ওয়াইফাই জোন, সরাসরি ডিজিটাল কুইজ প্রতিযোগিতা। মেলা প্রাঙ্গন থেকে বিনামূল্যে আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিতব্য আইসিটি বিভাগের অনলাইন কুইজ প্রতিযোগিতার রেজিস্ট্রেশন সুবিধা প্রদান করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিগণ মেলায় আগত বিভিন্ন স্টলের প্রকল্প পরিদর্শন করেন।

মেলায় বিভিন্ন স্কুল, কলেজ ও সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানসহ প্রায় ৭০টি স্টল অংশগ্রহন করে। উদ্বোধনী দিনে স্কুল কলেজের শিক্ষার্থীসহ সকল বয়সী মানুষের পদচারনায় মুখরিত উয়ে উঠে মেলা প্রাঙ্গণ।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নীলফামারীতে দোকান থেকে টিভি মেকারের লাশ উদ্ধার

আবুল কাশেম খান দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার পুরস্কার বিতরন ও দোয়া মাহফিল সম্পন্ন

তাহিরপুরে রাস্তার কাজে অবহেলা, দুর্ঘটনায় গুরুতর আহত দু’জন

নির্মাণাধীন সেতু থেকে লোহার পাত পড়ে শ্রমিকের মৃত্যু।

‘বাউলদের বিবাহবহির্ভুত যৌনাচার জনসাধারণের মূল্যবোধের পরিপন্থি এবং সামাজিকভাবে বিপজ্জনক’

নোয়াখালীতে এপেক্স ক্লাব বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত

উচ্চ আদালতের রায় পেলেও,মিলছেনা জমির দখল

হাদিকে আমার কাছে গিনিপিগ ছাড়া আর কিছুই মনে হয় নাই: বিএনপি নেত্রী নিলুফার

দাঁড়িপাল্লার এক পাল্লায় গোপনে আমেরিকা, অপর পাল্লায় গোপনে ভারত: চরমোনাই পীর

দোয়ারা বাজারে ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ এর উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ।