https://www.facebook.com/shirsokhabor/
শনিবার , ১২ নভেম্বর ২০২২ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বেড়া উপজেলা চেয়ারম্যান’র বিরুদ্ধে মামলার প্রতিবাদে নগরবাড়ি ঘাটে মানববন্ধন

প্রতিবেদক
www.beluy990.blogspot.com - 12567 RUB WILDBERRIES pyi
নভেম্বর ১২, ২০২২ ৮:৩৭ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

পাবনা জেলা প্রতিনিধিঃ
পাবনা বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আমিনপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বাবুর বিরুদ্ধে মামলার প্রতিবাদে ও মামলা প্রত্যাহারের দাবিতে নগরবাড়ি ঘাটে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পুরান ভারেঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে রাজনৈতিক, সামাজিক,  সাংস্কৃতিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেনী পেশার প্রায় ৬-৭ হাজার মানুষ অংশ গ্রহণ করেন।
পুরান ভারেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আমিনপুর থানা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এ এম রফিকউল্লাহ’ র সভাপতিত্বে ও জাতসাখিনী ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রহমান এর সঞ্চালনায় মানববন্ধন পরবর্তী বিক্ষোভ সমাবেশে  বক্তব্য রাখেন পাবনা জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, আমিনপুর থানা আওয়ামী লীগের সহ সভাপতি সুসমা রানী সাহা,  জাতসাখিনী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাজাহান আলী শেখ সাজু, জাতসাখিনী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এস এম ফজলুল হক,  জাতসাখিনী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিবর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বৃন্দ।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা রেজাউল হক বাবু কে একজন সৎ ও প্রতিষ্ঠিত রাজনীতিবীদ উল্লেখ করে তার বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানোর পাশাপাশি আঙুরী কে জড়িয়ে যারা এই ষড়যন্ত্রে লিপ্ত তাদের কঠোর শাস্তির দাবি করেন।  এ সময় উপস্থিত জনতার স্লোগানে মুখরিত হয় নগরবাড়ি ঘাট।
উল্লেখ্য, গত বুধবার (৯ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আতাউল্লাহর আদালতে মোছাঃ আঙুরী খাতুন বাদী হয়ে তার মেয়ে রুপা খাতুন কে ধর্ষন ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ এনে বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আমিনপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  রেজাউল হক বাবু সহ ৪ জনের বিরুদ্ধে  মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ২৯ ডিসেম্বর পিবিআইকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

সিরাজগঞ্জে পালিত হয় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস

ঈশ্বরদীতে বালুঘাটের দখল নিয়ে আ.লীগের দুই পক্ষের গোলাগুলি, আহত ৪ 

দোয়ারা বাজারে স্কুল শিক্ষকের সাময়িক বরখাস্ত

কালীগঞ্জে টাকা ছিনিয়ে পালানোর সময় ছিনতাইকারী আটক

মনোহরদীতে পাগলা কুকুরের কামড়ে আহত ১২ শিশু নারী পুরুষ

ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত

নোয়াখালীর বেগমগঞ্জে রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা, গ্রেফতার-৪

ঝিনাইদহের কালীগঞ্জে ইউপি সদস্য গ্লাসের উপর পড়ে নয়, তাকে হ.ত্যা, স্ত্রী, মেয়েসহ আটক ৩

বরিশাল-৩ আসনে  ধানের শীষের পক্ষে গণসংযোগে জয়নুল কন্যা জিনিয়া

আমতলীতে ৬ লক্ষ টাকা মূল্যের ৪টি মহিষ চুরি