https://www.facebook.com/shirsokhabor/
Sunday , 13 November 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোডে গাঁজাসহ ২ জন গ্রেফতার।

কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
কুমিল্লা জেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা হতে ৫২ কেজি গাঁজা’সহ ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১, সিপিসি-২। উক্ত অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজিও জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল  (১২ নভেম্বর) শনিবার রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৫২ কেজি গাঁজা’সহ ০২ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার চনগাও (বেপারী বাড়ী) গ্রামের মোঃ মোজাফফর আলী এর মেয়ে মোর্শেদা আক্তার (৩৭) এবং একই জেলার লালমাই থানার আলী শহর (জামুয়ারপাড়) মৃত আব্দুল মালেক এর ছেলে আব্দুল কাদের (২৮)। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাবের উচ্চপদস্থ কর্মকর্তা।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

কালিগঞ্জের চলাচলের রাস্তা সংস্কার করে দিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ আব্দুল্লাহ

শেখ কামালের জন্মদিন উপলক্ষে কুষ্টিয়ায় শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশনের দোয়া মাহফিল অনুষ্টিত

নোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জেলহত্যা দিবস পালিত

এবার কোনো পাতানো নির্বাচন হবে না : সিইসি

সিরাজগঞ্জের বেলকুচিতে বাবাকে হত্যা করেছে ছেলে

ঝিনাইদহে এক্সপ্রেস জোনের কার্যক্রম বন্ধের দাবিতে রং মিস্ত্রীদের মানববন্ধন

পঞ্চমবারের মতো ‍‍`শিক্ষা পদক‍‍` পেলেন মাহবুবুজ্জামান আহমেদ

ঝিনাইদহে দুই কোটি টাকার স্বর্ণের বারসহ দুই কারবারি আটক।

নুরকে মন্ত্রিত্বসহ গণ অধিকারকে চার আশ্বাস দিল বিএনপি

বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির পাশাপাশি গার্মেন্টসে চাকরি করতেন রাশেদা