https://www.facebook.com/shirsokhabor/
Sunday , 20 November 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নাটোর প্রতিনিধিঃ

 

নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় মাওলানা সোহরাব হোসেন হেলালী (৫২) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।

শনিবার রাত আটটার দিকে বড়াইগ্রাম ও চাটমোহর উপজেলার সীমান্তবর্তী সন্ধবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহরাব হোসেন বড়াইগ্রামের নগর ইউনিয়নের পারকোল গ্রামের বাসিন্দা ও উপজেলার কুরশাইট বালিকা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক ছিলেন।

নগর ইউপি চেয়ারম্যান মস্তফা শামসুজ্জোহা জানান, শনিবার রাতে তিনি চাটমোহরে তার ভাতিজি জামাইয়ের বাড়িতে বেড়ানো শেষে একটি অটোভ্যানে চেপে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে সন্ধবা এলাকায় স্থানীয়ভাবে তৈরি একটি বেপরোয়া গতির বড় ভটভটিকে সাইড দিতে গিয়ে অটোভ্যানটি রাস্তার পাশের খড়ের গাদায় উঠে যায়।

এ সময় ভ্যান থেকে ছিটকে রাস্তার উপরে পড়ে গিয়ে তিনি ভটভটির চাকায় পিষ্ট হন। পরে পথচারীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করলেও হাসপাতালে নেয়ার আগেই তিনি মারা যান।

সর্বশেষ - আন্তর্জাতিক