https://www.facebook.com/shirsokhabor/
Sunday , 18 December 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ভাঙ্গুড়ায় গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ী আটক

বিশেষ প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়ায় অভিযান চালিয়ে গাঁজার গাছসহ মো: বাচ্চু সরদার বোলন (৩১) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। উপজেলার সদর ইউনিয়নের নৌবাড়ীয়া গ্রামে বাচ্চুর বসতবাড়ির ভিতরের উঠান থেকে একটি ৫.৫ (সাড়ে পাঁচ) ফিট লম্বা গাঁজার গাছ উদ্ধারপূর্বক জব্দ করে তাকে আটক করে। আটককৃত বাচ্চু সরদার বোলন নৌবাড়ীয়া গ্রামের মো: শামসুল সরদারের ছেলে।
পাবনা পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সির (বিপিএম) দিক নির্দেশনায় ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রাশিদুল ইসলামের নির্দেশে পুলিশের একটি চৌকস টিম  গাঁজার গাছসহ মো: বাচ্চু সরদারকে তার নিজ বাড়ি থেকে আটক করে। আটকের বিষয়টি ওসি নিজেই নিশ্চিত করেছেন। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গুড়া থানার এস আই মো: মঞ্জুর ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে নৌবাড়ীয়া গ্রামে বাচ্চুর বসতবাড়ির ভিতরের উঠান থেকে গাঁজার গাছসহ তাকে আটক করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রাশিদুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে ভাঙ্গুড়া থানা পুলিশ। আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বেগমগঞ্জে প্রতিবন্ধী ধর্ষণের যাবজ্জীবন সাজার পলাতক আসামি গ্রেফতার।

পর্যায়ক্রমে নারী ডিসি-এসপিরাও পাবেন ফ্যামিলি কার্ড: মির্জা ফখরুল

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার সেলফি কাণ্ডে ২ পুলিশ সদস্য ক্লোজড

সপ্ন ও আগামী সমাজ উন্নয়নে প্রসংশনীয় অবদান রাখছে, —- ড, ইফতেখার উদ্দিন

প্রার্থী যেই হোক নৌকার পক্ষে কাজ করবো- বীর মুক্তিযোদ্ধা আনছার আলী খাঁন

সিরাজগঞ্জে হাজী আহম্মেদ আলী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

রহমতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজন সিকদারকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রদানের দাবিতে ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শরতের আগমনে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যেন এক অপরূপ পর্যটন কেন্দ্র

সুদানে নিহত ৬ বীর সেনার জানাজা অনুষ্ঠিত, রাষ্ট্রীয় মর্যাদায় হবে দাফন

বদলি হলো পাবনা থানার ওসি