https://www.facebook.com/shirsokhabor/
মঙ্গলবার , ৩ জানুয়ারি ২০২৩ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ঈশ্বরদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তির টাকা আত্মসাৎ এর অভিযোগে মানববন্ধন

প্রতিবেদক
Amirul Islam
জানুয়ারি ৩, ২০২৩ ৪:১৩ অপরাহ্ণ
ইপেপার দেখুন

বিশেষ প্রতিনিধিঃ
ঈশ্বরদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তির টাকা আত্মসাৎ এর অভিযোগে মানববন্ধন
পাবনার ঈশ্বরদীতে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাৎ এর অভিযোগে মানববন্ধন করেছে অভিভাবক ও এলাকাবাসী।
রবিবার (০১জানুয়ারী) দাদপুর খাঁরজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে অভিভাবক ও এলাকাবাসী এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে তারা দাদপুর খারজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও কমিটির অনিয়মের অভিযোগ করে বলেন, ২০২২ সালে করোনা কালীন সময় থাকায় শিক্ষার্থীদের সরকারের দেওয়া উপবৃত্তির টাকা শতভাগ দেওয়ার কথা থাকলেও নামে মাত্র ২০-২৫ জন শিক্ষার্থীকে উপবৃত্তির টাকা প্রদান করা হয়।
অন্যান্য শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা না দেওয়ার বিষয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমিটির কাছে জানতে চাইলে, তারা কোন সঠিক জবাব দিতে পারে নাই। উপবৃত্তির টাকা প্রদানের বিষয়ে কয়েকবার তারা আশ্বাস দিলেও প্রদান করেনি। উপবৃত্তির টাকা না পাওয়ার বিষয়টি বিভিন্ন মহলে জানিয়ে সমাধান না পাওয়ায়, আমরা অভিভাবক ও এলাকাবাসী প্রতিবাদ জানাতে বাধ্য হই।
অভিভাবক ও এলাকাবাসী আরও বলেন, আমরা আশা করি উপজেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে উপবৃত্তির টাকা না পাওয়ার বিষয়টি যাচাই করে ব্যবস্হা গ্রহণ করবেন

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নৌকা একবার উল্টে গেলে ৫০ বছরেও ঘুরে দাঁড়াতে পারবে না-পাশা

বিশ্বম্ভরপুরের চরগাঁও গ্রামে দুই নিরীহ ব্যক্তির বসতভিটার জায়গা ভূমিখেকো দ্বারা জোরপূর্বক দখল ও হুমকির প্রতিবাদে মানববন্ধন 

নোয়াখালীর চৌমুহনীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করল ছাত্রশিবির

ঈশ্বরদীতে বালুঘাটের দখল নিয়ে আ.লীগের দুই পক্ষের গোলাগুলি, আহত ৪ 

জুলাইযোদ্ধা মুনিরার বাসার গেটে লাল রঙের ক্রসচিহ্ন, নিরাপত্তাহীনতায় পরিবার

গুরুদাসপুরে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে যখম

নাটোরে এমপি বকুলের সহধরের পুকুরে অবৈধ বিদ্যুৎ স্পর্শে যুবকের মৃত্যু

সীতাকুণ্ডে মো. ইউসুফ (৩৫) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে খুন

উলিপুরে প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার প্রেমিকা

জবির রোভার স্কাউটের চট্টগ্রাম থেকে কক্সবাজার পায়ে হেঁটে পরিভ্রমণ