https://www.facebook.com/shirsokhabor/
Thursday , 5 January 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নরসিংদী জেলা পুলিশের শ্রেষ্ঠত্ব অর্জন।

জেলা প্রতিনিধি নরসিংদী

পুলিশ সপ্তাহ ২০২৩ উপলক্ষে ২০২২ সালের অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার ক্যাটাগরিতে নরসিংদী জেলা পুলিশের শ্রেষ্ঠত্ব অর্জন।

“বঙ্গবন্ধুর বাংলাদেশে, পুলিশ আছে জনতার পাশে”, পুলিশ সপ্তাহ ২০২৩ এর এ শ্লোগানকে সামনে রেখে পুলিশ সুপার, নরসিংদী কাজী আশরাফুল আজীম, পিপিএম এর দক্ষ নেতৃত্বের ফলে নরসিংদী জেলা পুলিশ এ শ্রেষ্ঠত্ব অর্জন করতে সক্ষম হয়।

আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ) পুলিশ সপ্তাহের তৃতীয় দিনে ২০২২ সালের অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার ক্যাটাগরিতে নরসিংদী জেলা পুলিশ শ্রেষ্ঠত্ব অর্জন করায় জনাব চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মহোদয়ের নিকট থেকে পুরস্কার গ্রহণ করেন পুলিশ সুপার, নরসিংদী কাজী আশরাফুল আজীম, পিপিএম।

উল্লেখ্য যে, জানুয়ারি ২০২২ হতে অক্টোবর ২০২২ তারিখ পর্যন্ত নরসিংদী জেলা পুলিশ কর্তৃক অবৈধ আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার ক্যাটাগরিতে প্রাপ্ত এ পুরস্কারে ২০২২ এ উদ্ধার করা হয় বিদেশী পিস্তল ১০টি, বিদেশী রিভলবার ২টি, দেশি পিস্তল ১টি, বন্দুক ৭টি, পাইপগান ৩টি, ওয়ান শুটারগান ৭টি সর্বমোট ৩০টি অবৈধ আগ্নেয়াস্ত্র। এছাড়া উপর্যুক্ত সময়ে ইয়াবা ট্যাবলেট ৩০৪৫৮ পিস, গাজা ৪৪৯ কেজি, বিয়ার ৭২ বোতল, বিদেশী মদ ৪৮১ লিটার, ফেন্সিডিল ৯১ বোতলসহ হেরোইন ও চোরাই স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

অস্ত্র উদ্ধারের পাশাপাশি গত এক বছরে অর্থাৎ জানুয়ারি, ২০২২ হতে ডিসেম্বর, ২০২২ খ্রিঃ পর্যন্ত জেলা পুলিশের অভিযানে ধরা পরেছে ১৬০ জন ডাকাত। এসব ডাকাতদের নামে নরসিংদী জেলা ছাড়াও পাশ্ববর্তী জেলা সমূহেও রয়েছে বেশ কিছু ডাকাতি মামলা।

উল্লেখ্য, পুলিশ সুপার, নরসিংদী জনাব কাজী আশরাফুল আজীম, পিপিএম এর দক্ষ নের্তৃত্বে নরসিংদী জেলা পুলিশ গত ২০২২ সালেও অবৈধ আগেয়াস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠত্ব অর্জন করে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গফরগাঁওয়ে দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান ও মোটরসাইকেল 

নবাবগঞ্জে পানি ভর্তি ড্রামে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

চৌমুহনীতে ফল ব্যবসায়ীর দোকানে চুরি : এক কোটি আশি লক্ষ টাকা সিন্ধুক ভেঙ্গে নিয়ে গেছে

দিরাইয়ের রফিনগর ইউপি সদস্যসহ ৩ জনের বিরুদ্ধে আদালতে পৃথক ২টি মামলা দায়ের

আমিনপুরে গণ কবর (গণ হত্যার স্থান) সংরক্ষণের দাবি সচেতন মহলের

যুবকের মাথা ফাটানো সেই পুলিশ সদস্য বরখাস্ত

ঠাকুরগাঁও রাণীশংকৈলে পুকুরে ডুবে যুবকে মৃত্যু

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন তিশা-ফুয়াদরা, আরও যা থাকছে

পলাতক দুই জঙ্গিকে ধরিয়ে দিলে ২০ লাখ টাকা পুরস্কার

জেমসের কনসার্টে হামলার জন্য পুলিশ দায়ী: আয়োজক কমিটি