https://www.facebook.com/shirsokhabor/
মঙ্গলবার , ২১ ফেব্রুয়ারি ২০২৩ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নাটোরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে মানুষের ঢল

প্রতিবেদক
Amirul Islam
ফেব্রুয়ারি ২১, ২০২৩ ৪:০৯ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

একুশের প্রথম প্রহরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নাটোরে শহীদ মিনারে মানুষের ঢল নেমেছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে শহরের কানাইখালি মাঠে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসনের উদ্যোগে প্রথম পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জানানো হয়।

এ সময় নাটোর-২ আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল, জেলা প্রশাসক শামীম আহমেদ, জেলা পুলিশ সুপার মো. সাইফুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সাজেদুর রহমান খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম রমজান, নাটোর পৌর মেয়র উমা চৌধুরি জলি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর পর্যায়ক্রমে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনিট, জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপি, নাটোর প্রেসক্লাব, ইউনাইটেড প্রেসক্লাব, রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক, স্বাস্থ্য বিভাগসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী এবং স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরাসহ সর্বস্তরের সাধারণ মানুষ ফুলের ডালা হাতে নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানান। এসময় ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় শহীদ মিনার ফুলে ফুলে ভরে যায়।

পরে ভাষা শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

মরহুম ফজলুল হক (হক সাহেব) : বটবৃক্ষের ছায়া যেমন

নাটোরে কমেছে ব্রয়লার মুরগির দাম, সবজিতে আগুন

কারাগারে থেকেও রিভিউ আবেদনে মনোনয়ন বৈধ পেলেন বরিশালের সবচেয়ে ধনী প্রার্থী গোলাম কিবরিয়া টিপু

লালমনিরহাটে সাবেক এমপির ভাইকে কুপিয়ে হত্যা

নানা আয়োজনে নবাবগঞ্জ থানা প্রেসক্লাবের বনভোজন পালিত

উপদেষ্টা আসিফ মহমুদ ও মাহফুজ আলমের ছবি জ্বালিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

আমতলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী গোলাম সরোয়ার ফোরকান এর বিকল্প নেই

জামাত বি এনপির অবরোধে নিরসনভাবে কাজ করে যাচ্ছে।পুলিশ র‍্যাব বিজিপি আনসার ভিডিপি।

বানারীপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা সুলতান সিকদারের গনসংযোগ

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজ এর ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন।