https://www.facebook.com/shirsokhabor/
মঙ্গলবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৩ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নবাবগঞ্জে স্ত্রীর দাবিতে প্রেমিকার অনশন

প্রতিবেদক
Amirul Islam
ফেব্রুয়ারি ১৪, ২০২৩ ৮:০৭ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের নবাবগঞ্জে ৮ নং মাহমুদপুর ইউনিয়নে স্ত্রীর স্বীকৃতি চেয়ে প্রেমিকের বাড়িতে অনশন করছে প্রেমিকা। গতকাল রবিবার থেকে অনশন শুরু করেন তিনি।

জানা গেছে, প্রেমিক আরিফুল ইসলাম উপজেলার নবাবগঞ্জের ৮নং মাহমুদপুর ইউনিয়নের মোগড়পাড়া গ্রামের আঃ মজিদ মিয়ার ছেলে। আর প্রেমিকার বাড়ি নবাবগঞ্জ উপজেলার মির্জাপুর গ্রামের বেলাল মিয়ার মেয়ে নার্গিস খাতুন। গতবছর তাদের পরিচয় হয়। ধীরে ধীরে এই সম্পর্ক প্রেমে পরিণত হয়। সম্পর্কের এক পর্যায়ে দুজনের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। আরিফুল ইসলামের আরো একটি বউ আছে সেটা গোপন রেখে স্বামী স্ত্রীর পরিচয়ে একই সাথে দীর্ঘদিন ধরে দুজনে বসবাস করে আসেন ঢাকায়।এরপর ওই তরুণীকে এড়িয়ে চলতে থাকে প্রেমিক আরিফুল। আরিফুল ইসলামের সাথে কোন যোগাযোগ না হলে গতকাল রাতে নার্গিস যখন স্ত্রীর দাবিতে আরিফুল ইসলামের বাড়িতে উঠেন তখন আরিফুল তার মা ও বউ মিলে মারধর করেন নার্গিস খাতুন লকে। এলাকাবাসী তখন নার্গিসকে উদ্ধার করে পাশের বাসায় রাখেন। নার্গিস খাতুন বলেন, আমার বাবা একজন মানসিক ভারসাম্যহীন একজন ব্যক্তি। মা থাকেন ঢাকায় তাই কেউ আসতে পারবেন না।

এবিষয়ে ৮নং ওয়ার্ড সদস্য শাফিউল মোজলেবীন বলেন, আমি বিষয়টি পরে জানতে পের ঘটনাস্থানে গিয়েছিলাম। মেয়ের কাছ থেকে জানতে পারলাম দীর্ঘদিন সম্পর্ক থাকায়, বিয়ের দাবিতে আরিফুল ইসলামের বাসায় এসেছেন।তবে বিষয়টি আপোষ মীমাংসার কথা চলছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মেসিরা ‘প্রতিশোধে’র আগুনে পোড়াতে চাইবে, জানেন ক্রোয়েশিয়ার কোচও

চাপিলা ইউনিয়ন আওয়ামী লীগ এর ইফতার মাহফিল ও আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে

বড়লেখায় ফিলিস্তিনে সন্ত্রাসবাদী ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

‘আমি গিয়ে দেখি ওরা আমার ছেলেকে কোপাচ্ছে’

ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডে সহায়তা, এবার ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হচ্ছেন জয়

শরীয়তপুরে ছাত্রদল-এনসিপির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ: আহত ৪

দক্ষিণ এশিয়ায় বাল্যবিবাহের শীর্ষে বাংলাদেশ।

২৫ ঘণ্টায় প্রায় ২২ লাখ টাকা অনুদান পেলেন ব্যারিস্টার ফুয়াদ

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র সিরাজগঞ্জ জেলা কমিটি অনুমোদন

যৌন নির্যাতনের মামলায় কারাগারে কাউন্সিলর