https://www.facebook.com/shirsokhabor/
শনিবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৩ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নাটোরে আগুনে নিঃস্ব ছয় পরিবার

প্রতিবেদক
Amirul Islam
ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ১১:১১ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

নাটোরের বড়াইগ্রামে আগুনে নিঃস্ব হয়ে গেছে ছয়টি পরিবার। পুরোপুরি পুড়ে গেছে ১০টি ঘর।

শুক্রবার বিকালে উপজেলার জোনাইল কলেজ পাড়ায় এ আগুন লাগে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এলাকাবাসীর বরাত দিয়ে জোনাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক জানান, বিকালে গ্রামের হাশেম আলী প্রামাণিকের ছেলে সোহাগ প্রামাণিকের বাড়িতে আগুন লাগে। পরে ভাই ফারুক হোসেন, প্রতিবেশী কেয়ামত আলীর ছেলে হাসেন আলী, হাসমত আলী ও জিয়াউর রহমানের বাড়িতে ছড়িয়ে পড়ে।

জিয়াউর রহমানের মেয়ের বিয়ে দেয়ার জন্য জমানো নগদ টাকা, অন্যান্যদের দুটি ফ্রিজ, দুটি টিভি, সোনা ও রুপার গয়নাসহ যাবতীয় জিনিসপত্র পুড়ে যায়।

পরে খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

জোনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আযাদ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মধ্যে খাবার ও বস্ত্র বিতরণ করেন।

বনপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আকরামুল হাসান বলেন, “ঘরে পাটকাঠি ও খড়ি থাকায় আগুনে মুহূর্তেই ছড়িয়ে পড়ে।”

নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহাকারী পরিচালক এ একে এম মুরশেদ বলেন, “শর্ট সার্কিট থেকেই আগুনের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।”

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে বিয়ের প্রলোভনে সহপা‌ঠির ধর্ষণে কিশোরী অন্তঃসত্ত্বা।

গোমস্তাপুরে ইউএনও’র প্রেস ব্রিফিং

সড়কের পাশে পড়েছিল মেকানিকের মরদেহ

নীলফামারী জেলা যুবলীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত।

হাদিকে হত্যাচেষ্টা: কে এই ফিলিপ স্নাল, যাকে হন্যে হয়ে খুঁজছে প্রশাসন

সাতক্ষীরার শ্যামনগরে ফের এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

নবাবগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

ফ্রি ফায়ার গেমস কেনার জন্য নিজ বাড়িতে ‘ডাকাতির নাটক’— প্রবাসীর ছেলে ও দুই বন্ধুসহ গ্রেপ্তার ৩

লালমনিরহাট কারাগারে তরুণ-তরুণীর বিয়ে

চৌমুহনীতে এপেক্স ক্লাব অফ বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ৮ম পালাবদল ও জাতীয় বোর্ড সদস্য অভ্যর্থনা অনুষ্ঠিত।