https://www.facebook.com/shirsokhabor/
Thursday , 23 March 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন মুফতি হারুনুর রশিদ হাবিবুল্লাহ্

পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন জাতীয় চাঁদ পর্যবেক্ষণ পরিষদ বাংলাদেশ এর নাযিমে ইশাআত প্রচার সম্পাদক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি রাজশাহী বিভাগীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, বিভিন্ন অনলাইন ও প্রিন্ট পত্রিকার বার্তা সম্পাদক, নিউজ এডিটর, স্টাফ রিপোর্টার, জেলা প্রতিনিধি, দ্বীনের আলোয় আলোকিত জীবন এবং সবুজ মায়াবী হাসি যৌথ কাব্য বই দু’টির লিখক, শিক্ষক ও কবি সাহিত্যেক এবং সাংবাদিক ক্বারী মাওলানা মুফতী হারুনুর রশিদ হাবিবুল্লাহ্। তিনি বলেন, সংযত ও সিয়াম সাধনার মাস হলো রমজান মাস। এই মাসে নিজেকে আত্মশুদ্ধির একটি বিরাট সুযোগ। পবিত্র রমজান মাসে একজন রোজাদার ব্যক্তি মহান রাব্বুল

আলামীনের নিকট করুণা ভিক্ষা করলে সন্তুষ্টচিত্তে তিনি বান্দাকে ক্ষমা করে দেন। এই পবিত্র মাহে রমজানে একজন প্রকৃত মুমিন ব্যক্তি সারাদিন সকল ক্ষেত্রে সংযমী থাকেন আল্লাহর নৈকট্য লাভের আশায়। তিনি আরো বলেন, রমজান মাস হলো বরকতের মাস, কেননা মানুষের গুণাহগুলোকে দূরীভূত করে তার আত্মিক ও আধ্যাত্মিক পূর্ণতার ক্ষেত্র সৃষ্টি করে। অবশ্য রোজা রাখার উদ্দেশ্যটাও পাপ থেকে বিরত থাকা, ঈমান ও তাকওয়া অর্জন করা। মুফতি হারুনুর রশিদ হাবিবুল্লাহ্ বলেন, আমি সকলকেই পবিত্র রমজান মাস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালনের পাশাপাশি যাবতীয় হিংসা-বিদ্বেষ, লোভ-লালসা, অন্যায়-অবিচার ও সংঘাত পরিহার করে রমজানের প্রকৃত শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলনের আহ্বান জানাই। মুফতি হারুনুর রশিদ হাবিবুল্লাহ্ সর্ব শেষ বলেন, আমি মাহে রমজানে দেশবাসীর সুখ-শান্তি ও কল্যাণ কামনা করি। সেই সাথে সবাইকে মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বাবুগঞ্জে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত ফাতেমা বেগমের চিকিৎসায় সহায়তার আবেদন

ঝিনাইদহে নিখোঁজের ৩ দিন পর ধানক্ষেতে মিলল কৃষকের মরদেহ!!

আমি নির্বাচন করবোই, যদি ব্যবস্থা নেওয়ার হয় দল অবশ্যই ব্যবস্থা নেবে: রুমিন ফারহানা

মাকে কাজের মেয়ের সঙ্গে রাখতেন আন্ডারগ্রাউন্ডে, ডিপজলকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য

চাঁদপাশায় অবৈধ ড্রেজারে মাটি কাটায় বাধা দেওয়ায় বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ; সংবাদ সম্মেলনে বিচার দাবি

আমতলীতে ইসলামী ব্যাংক গ্রাহকদের নিয়ে সুধী সমাবেশ

জেলা আ.লীগের সভাপতির পরাজয়ে ৯কেন্দ্রের ভোট পুনরায় গণনার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন।

কোরবানির বাজার ধরতে ব্যস্ত ঝিনাইদহের খামারিরা

সুনামগঞ্জের ইসলামপুরে আমন ক্ষেতে প্রতিপক্ষের লোকজনের হাতে এক কৃষক নিহত

তাহিরপুরে দোকান কোঠার ভাড়া নিয়ে সংঘর্ষে আহত ১৫