https://www.facebook.com/shirsokhabor/
রবিবার , ২১ মে ২০২৩ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

সুনামগঞ্জে বজ্রপাতে ২ কিশোরের মৃত্যু

প্রতিবেদক
Amirul Islam
মে ২১, ২০২৩ ৫:৩২ অপরাহ্ণ
ইপেপার দেখুন

ইফতিয়াজ সুমন, সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের ধর্মপাশার জয়শ্রী ইউনিয়ন পরিষদের শান্তিপুর ও হরিপুর গ্রামের মাঝে অবস্থিত ফসল মাঠে ফুটবল খেলা অবস্থায় বিকেল ৫ টায় স্থানীয় দুই কিশোরের বজ্রপাতে মৃত্যু হয়েছে। কিশোরদের একজন পলাশ(১৪) হরিপুর গ্রামের শাহাজুলের ছেলে। অপরজন তোয়ামিন (১৯) শান্তিপুর গ্রামের শামসুল হকের ছেলে। প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা নূরে আলম সিদ্দিকী জানান, বিকেলে হরিপুর ও শান্তিপুর গ্রামের ২০/২২ জন কিশোর ফুটবল খেলা করছিল। খেলারত অবস্থায় বৃষ্টি শুরুর কিছুক্ষণের মধ্যেই ২ জন কিশোর বজ্রপাতের শিকার হয়। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।
জয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক সঞ্জয় রায় চৌধুরী মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, বজ্রপাতে আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মিজানুর রহমান মৃত্যুর খবর নিশ্চিত করেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে সতর্ক থাকতে হবে

দৌলতপুরে মিথ্যা মামলায় ফাঁসানোর অপচেষ্টা

গুচ্ছ নিয়ে জবির সিদ্ধান্ত হবে একাডেমিক কাউন্সিলে

পীরগঞ্জে হেরোইন গাঁজাসহ ৩ ব্যক্তি গ্রেফতার।

জামালপুরের ঐতিহ্যবাহী ‘মিল্লিভাত’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াত নেতৃত্বাধীন ৮ দলীয় জোটে যোগ দিচ্ছে এবি পার্টি: ব্যারিস্টার ফুয়াদ

শরতের আগমনে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যেন এক অপরূপ পর্যটন কেন্দ্র

ঝিনাইদহ কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

পাবনায় দুই ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা

শিক্ষার মানোনয়ন শীর্ষক আলোচনা সভা এবং বৃত্তি সনদপত্র প্রদান অনুষ্ঠান।