https://www.facebook.com/shirsokhabor/
Monday , 12 June 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

‘ভোটকেন্দ্র সম্পূর্ণ একটি আইওয়াশ’, বরিশালে ফয়জুল করিমের অভিযোগ

আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে এজেন্টদের বের করে দেয়া, হামলা ও নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ করেছেন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম (হাতপাখা মার্কা)। বলেছেন, ভোটকেন্দ্র সম্পূর্ণ একটি আইওয়াশ।

হাতপাখা মার্কার প্রার্থী উপস্থিত সাংবাদিকদের বলেন, আমাদের এজেন্টকে বের করে দিয়েছে। আমি ঢুকতে চেয়েছি। এলাকার আওয়ামী লীগের লোকজন আমাকে ঢুকতে দেবে না। এরপর আমাদের লোকের উপর হামলা করেছে। লোকজন ঢুকতে পারে না। ভোটাররা ঢুকতে পারে না। সেখানে প্রভাব বিস্তার করছে।

ফয়জুল করিম আরও বলেন, আপনারা দেখতে পাচ্ছেন, তারা এখনও স্লোগান দিচ্ছে ‘নৌকা নৌকা’ করে। ভোটকেন্দ্রের এরিয়ার মধ্যে স্লোগান দেয়ার কোনো বৈধতা আছে? আপনারা দেখাতে পারবেন? সবদিকে প্রশাসনের এত লোকজন। কারও কোনো খবর নাই! সবাই নীরব ভূমিকা পালন করছে। আসলে, ভোটকেন্দ্র সম্পূর্ণই একটি আইওয়াশ। লেভেল প্লেয়িং ফিল্ড আগে ছিল। কিন্তু আজ আমি আগে থেকেই শঙ্কিত ছিলাম যে, ভোট ঠিকমতো হবে না। কীসের সিসি ক্যামেরা! দেখুন, ভোটকেন্দ্রের বাইরে সিসি ক্যামেরা থাকার কথা ছিল। নির্বাচন কমিশন থেকে সব তদারক করার কথা ছিল। দেখুন, সেসব কিছু আছে কিনা।

তিনি আরও বলেন, আমি একজন প্রার্থী। নৌকার লোকজন যেভাবে আমাকে আক্রমণ করছে তাতে আমার কর্মীদের কী অবস্থা হবে বলেন! আমি কেন্দ্রে ঢুকতে গিয়েছি। কয়েকজন এসে আমাকে বাধা দিয়েছে। বলেছি, আমি প্রার্থী। আমার ভেতরে ঢোকার অনুমতি আছে। বাধা দিলে দেবে প্রশাসন। তারা কারা?

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

লালমনিরহাটের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু

কুমিল্লার চান্দিনায় গরুর গোবর ফেলাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন।

স্ত্রী হত্যা মামলায় আসামি বেলাল হোসেন গ্রেফতার

হাসনাত আব্দুল্লাহ–আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাবুগঞ্জ সফর স্থগিত, এনসিপির ‘জুলাই জাগরণ’ কর্মসূচি পেছাল

সুন্দরবনের নদীতে বিষ দিয়ে মাছ শিকারের অপরাধে ২০০ কেজি চিংড়িসহ একটি নৌকা জব্দ করা

ইবিতে তারুণ্যে’র দুইদিন ব্যাপী ইয়ুথ লিডারশীপ প্রশিক্ষণ

পীরগঞ্জে এক স্কুল ছাত্রীর কীটনাশক পানে আত্মহত্যা।

বন্যা পরিস্থিতি মোকাবেলায় নোয়াখালী শহর ছাত্রশিবির

নেত্রকোনায় বই উৎসব অনুষ্ঠিত

বড়াইগ্রামে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে গরিব দুঃখী অসহায় মানুষদের পাশে হুমাইয়ারা জাহান।