https://www.facebook.com/shirsokhabor/
বুধবার , ২৬ জুলাই ২০২৩ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ঝিনাইদহে ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে।

প্রতিবেদক
Amirul Islam
জুলাই ২৬, ২০২৩ ১১:২৫ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাধা দেয়ার অভিযোগে মামলা ও গ্রেফতারের প্রতিবাদে ঝিনাইদহে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন ব্যবসায়ীরা।

বুধবার (২৬ জুলাই) সকাল থেকে জেলা শহরের সবচেয়ে বড় বাজার নতুন হাটখোলার ব্যবসায়ীরা এ কর্মসূচি পালন করছেন। এতে করে হাজারো সাধারণ ক্রেতা পড়েছেন চরম বিপাকে। দ্রুত এ সমস্যার সমাধান না হলে জটিলতা আরো বাড়বে বলে জানিয়েছে ব্যবসায়ী ও সাধারণ গ্রাহক।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল হক ও ওষুধ তত্ত্বাবধায়ক সিরাজুম মুনিরা নতুন হাটখোলায় অভিযান চালান। এসময় তারা দুটি দোকানে ২৫ হাজার টাকা জরিমানা করে। সেসময় আশপাশের ব্যবসায়ীরা বিচারকদের অবরুদ্ধ করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় রাতে ওষুধ তত্ত্বাবধায়ক সিরাজুম মুনিরা বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮০/৯০ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করে। মামলার পর দুজনকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে বুধবার (২৬ জুলাই) সকাল থেকেই ধর্মঘট পালন করছেন হাট ব্যবসায়ীরা।

বাজার করতে আসা রহমান মিয়া জানান, বাজারে এসে দেখি সব বন্ধ। খুব স্বাভাবিকভাবেই এটা এক চরম সমস্যা। বাজার খোলা না থাকলে কি হয় তা আপনারা ভালোই বোঝেন।

রিকশাওয়ালা মারুফ মিয়া জানান, আমরা দিন আনি দিন খাই। সারাদিন ভাড়া মেরে যদি দেখি বাজারই বন্ধ, তাহলে তো ঝামেলার শেষ নেই । এমনিই জিনিষের যে দাম। এই বাজার বন্ধ থাকলে অসাধু ব্যবসায়ীরা সুযোগ পেয়ে বসবে।

বাজারের এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, পরপর ৩ দিন মোবাইল কোর্ট পরিচালনা করছে ওনারা একই জায়গায়। মূল্য চার্টের ওপর ময়লা কেন তার জন্যও ৩ হাজার টাকা জরিমানা, ডাল আসে প্লাষ্টিকের বস্তায়। আমরা সেই বস্তা খুলে বিক্রি করি। প্লাষ্টিকের বস্তায় কেন বিক্রি করি, এর জন্য জরিমানা। কোথায় যাবো আমরা।

নতুন হাটখোলা বাজার কমিটির সভাপতি আব্দুর গফুর জানান, ইতোমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হচ্ছে চাল ব্যবসায়ী আরিফ ও পাখি ব্যবসায়ী অন্তর। তাই ব্যবসায়ীরা আতঙ্কে রয়েছেন। তাই তারা কেউ বাজারে আসেননি। আমরা সকালে একটি মিটিং করেছি। এখন পৌরসভার মেয়রের সঙ্গে মিটিং করতে যাচ্ছি। দেখা যাক কি হয়।

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দোকাল মালিক সমিতির সভাপতি সাইদুল করিম মিন্টু জানান, আমি বর্তমানে ঢাকায় আছি। জেলা প্রশাসকের সঙ্গে এ বিষয়ে কথা বলেছি। আশা করি অচিরেই সমস্যার সমাধান হয়ে যাবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নাটোরে পুকুরে বিষ দিয়ে লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ

সিরাজগঞ্জে নৈশপ্রহরীর মরদেহ শিক্ষা অফিসে

চাঁদপাশায় অবৈধ ড্রেজারে মাটি কাটায় বাধা দেওয়ায় বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ; সংবাদ সম্মেলনে বিচার দাবি

ঝিনাইদহ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত।

২৪৩ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষককে শোকজ

গোমস্তাপুরে শেখ কামালের ৭৪তম জম্মবার্ষিকী পালিত

কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধন ও নামফলক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী

বিজিবি’র অভিযানে ১৯কেজি স্বর্ণসহ চোরাকারবারি গ্রেফতার ।

ধর্ম অবমাননার অভিযোগে দিপু দাসকে হত্যার আগের চাঞ্চল্যকর তথ্য দিলো র‍্যাব

চৌমুহনী বাজারের অগ্নি নির্বাপণের কারণ পুকুর সংকট নিরাশরে মানববন্ধন