https://www.facebook.com/shirsokhabor/
রবিবার , ২৭ আগস্ট ২০২৩ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

সাতক্ষীরার শ্যামনগরে অবৈধ ভাবে চলছে মডেল ডায়াগনষ্টিক সেন্টার, নেই কোনো নিবন্ধিত সাইনবোর্ড।

প্রতিবেদক
Amirul Islam
আগস্ট ২৭, ২০২৩ ৩:২১ অপরাহ্ণ
ইপেপার দেখুন

ডেস্ক রিপোর্ট:

সাতক্ষীরার শ্যামনগরে অবৈধ ভাবে ও অনিয়মতান্ত্রিক ভাবে চলছে মডেল ডায়াগনষ্টিক সেন্টার। এ মডেল ডায়াগনষ্টিক সেন্টারটি পূর্বে ছিল শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা ভবনে। বর্তমানে শ্যামনগর উপজেলা পরিষদের মেন ফটকের সামনে বৈধতা ছাড়াই ও প্রয়োজনীয় কাগজ পত্রাদী ছাড়াই তাদের কার্যক্রম পরিচালনা করছেন। অভিযোগ উঠেছে শ্যামনগরের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা অসহায় গরীব রোগীদের বুঝে ওঠার আগেই দুর্বলতার সুযোগ নিয়ে ভুয়া রিপোর্ট প্রদান করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে এ প্রতিষ্ঠানটি।
তথ্য সূত্রে জানা গেছে দূরদূরান্ত থেকে একজন ডায়াবেটিস, লিভার ফাংশন ও কিডনীর পরীক্ষা করতে আসা অসহায় রোগী শওকত হোসেন (৪৮) কে ভুল বুঝিয়ে প্রয়োজনীয় এ সব পরীক্ষা-নিরীক্ষা করিয়ে, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সরকার কর্তৃক অনুমোদন ছাড়া রেজিঃ বিহীন এ মডেল ডায়াগনষ্টিক সেন্টারটি ভুয়া রিপোর্ট প্রদান করে এমনটা জানা গেছে।

শ্যামনগরের একাধিক সচেতন সুধী মহল বলেন, শ্যামনগরে আগাছার মত অবৈধ ক্লিনিক ,প্যাথলজি ও ডায়াগনষ্টিক রয়েছে যেগুলো পুরোপুরি বৈধ নয়, এরকম প্রতিষ্ঠান থেকে দূর-দূরান্ত থেকে আসা রোগীদের হয়রানি করা হচ্ছে প্রতিনিয়ত।

এ সম্পর্কে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন সমিতির শ্যামনগর উপজেলা শাখার সভাপতি স.ম জিয়াউল হক পলাশ বলেন, এভাবে বৈধতা বিহীন কোন ক্লিনিক, প্যাথলজি ও ডায়াগনষ্টিক সেন্টারের কার্যক্রম চলতে পারে না, আমরাও এর সুরহা চাই।

এ বিষয়ে শ্যামনগর সরকারি হাসপাতালের উপ.স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (T.H.O) মোঃ জিয়াউর রহমান বলেন, (১) নতুন প্রতিষ্ঠানের ক্ষেত্রে –
যদি কোন ক্লিনিক, প্যাথলজি ও ডায়াগনষ্টিক সেন্টারের লাইসেন্স না থাকে তাহলে তাদের কার্যক্রম পুরোটাই অবৈধ। রেজিঃ না পাওয়া পর্যন্ত কোনো প্রতিষ্ঠান কার্যক্রম চালাতে পারবেনা।

(২) পুরানো প্রতিষ্ঠানের ক্ষেত্রে –

পুরানো যেগুলো আছে সরকারকে ফি দিয়ে রেজিঃ করতে হবে।

এ বিষয়ে শ্যামনগরের সচেতন নাগরিক সমাজ সহ সর্ব শ্রেণী পেশার মানুষ দ্রূত পদক্ষেপ নিতে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নাটোরে ঝালমুড়ি বিক্রেতার মরদেহ উদ্ধার

পাবনার চাটমোহরে ককটেল বিস্ফোরণ অবিস্ফোরিত চার ককটেল উদ্ধার

তাহিরপুরে নৌকাতে চাঁদাবাজির ঘটনায় আদালতে মামলা

বরিশাল-৩: নির্বাচনি উঠান বৈঠকে জনগণের পাশে থাকার অঙ্গীকার ধানের শীষের প্রার্থী জয়নুল আবেদীনের

বাবুগঞ্জে সাপের কামড়ে জেলা যুব অধিকার পরিষদের নেতা আবু সায়েমের মৃত্যু, কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের শোক প্রকাশ

বাড়ির পাশে বাঁশঝাড়ে মিলল ৪২টি সাপের ডিম, আতঙ্কে এলাকাবাসী

রাণীশংকৈলে হালচাষ করার সময় ট্রাক্টরের ফালসেটে ঢুকে চালকের মর্মান্তিক মৃত্যু

বিশ্ব শিশু দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সাংবাদিক হারুনুর রশিদ হাবিবুল্লাহ কে বিএমএসএস এর পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান

গোমস্তাপুরের রহনপুর-বাঙ্গাবাড়ী রাস্তার কাজের উদ্বোধন ও সুধী সমাবেশ