https://www.facebook.com/shirsokhabor/
শুক্রবার , ১১ আগস্ট ২০২৩ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

লংগদুতে নজর কেড়েছে কাঠ ব্যবসায়ী সমিতি,নিজেদের অর্থায়নে করলেন রাস্তা নির্মান

প্রতিবেদক
Amirul Islam
আগস্ট ১১, ২০২৩ ৪:৪৭ অপরাহ্ণ
ইপেপার দেখুন

বিপ্লব ইসলাম,লংগদু উপজেলা প্রতিনিধি:

সাধারণ মানুষের ভোগান্তি দূরীকরণে ও যাতায়াতের সুবিধার্থে রাঙামাটির লংগদুতে কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির লিমিটেডের উদ্যোগে উপজেলার মানিকজোড় ছড়া এলাকার প্রায় এক কিলোমিটার ইট সলিং রাস্তা নির্মাণ করে দিয়েছে সমিতির ব্যবসায়ীরা।

গতকাল বৃহস্পতিবার বিকেলে সমিতির নেতৃবৃন্দ কয়েকদিনের বিরামহীন কাজে শেষ হওয়া রাস্তাটি সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে কাঠ ব্যবসায়ী সমিতির প্রধান উপদেষ্টা বাবুল দাশ বাবু বলেন, নিজ অর্থায়নে এধরনের জনকল্যাণমুখী ব্যতিক্রমী উদ্যোগ বর্তমান সময়ে খুব কমই নজরে পড়ে। কাঠ ব্যবসায়ীদের সহযোগিতায় স্থানীয় শিক্ষার্থী, কৃষক, গাড়ি চালক সহ হাজারো মানুষ সেবা পাবে। তাদের এই সেবামূলক কার্যক্রম চলমান রাখার পরামর্শ দেন তিনি।

সমিতির সভাপতি শাহনেওয়াজ জাননা, এলাকার বসবাসকারী মানুষের যাতায়াতের কষ্ট লাঘবে নিজেদের উদ্যোগে সমিতি ফান্ডের দেড় লক্ষাধিক টাকা ব্যয়ে রাস্তাটি নির্মাণ করা হয়েছে।

এসময় কাঠ ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক নজরুল ইসলাম, সাবেক সভাপতি সাদেক হোসেন সহ লংগদু ইউপি চেয়ারম্যান বিক্রম চাকমা বলি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শিপু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রিপন দাশ, যুবলীগ সভাপতি মো. চান মিয়া, সম্পাদক কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ফেনীতে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, চালক নি’হত

নাটোরে আ. লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১৫

মুক্তিযোদ্ধা কোটা চাকুরিতে পুন:বহালের দাবিতে পাবনায়স্মারক লিপি প্রদান

জেলা পরিষদের সদস্যের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ এর প্রতিবাদ

বাবুগঞ্জ যুব অধিকার পরিষদের ৬১ সদস্যের কমিটি গঠন, সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক কেএম আলামিন

লালপুরে পাওয়ার ট্রলি- সিএনজির সংঘর্ষে নিহত-১

শীতের রাতে ছিন্নমূল মানুষ পেল সেভিয়রের উষ্ণ পরশ

শরীয়াহ প্রশ্নে আপস নয়, ক্ষমতায় গেলে ইসলামী আইন প্রতিষ্ঠা করা হবে-উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম

স্মার্ট ভূমি সেবায় বড়াইগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ বোরহান উদ্দিন মিঠুর লড়াই

সাধক কবি হেয়াত মামুদের মৃত্যু বার্ষিকী পালিত ।