https://www.facebook.com/shirsokhabor/
মঙ্গলবার , ১২ সেপ্টেম্বর ২০২৩ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ঝিনাইদহে ডোবায় মিলল নিখোঁজ শিশুর লাশ!!

প্রতিবেদক
Amirul Islam
সেপ্টেম্বর ১২, ২০২৩ ৩:৩০ অপরাহ্ণ
ইপেপার দেখুন

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকুপায় জান্নাতি খাতুন (৬) নামের এক শিশু বাড়ি থেকে শনপাপড়ি কিনতে গিয়ে নিখোঁজ হওয়ার ১১ ঘণ্টা পর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল সোমবার (১১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার নিত্যানন্দনপুর ইউনিয়নের বাগুটিয়া গ্রামের বাড়ির পাশের ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জান্নাতি খাতুন বাগুটিয়া গ্রামের খোকন ভূইয়ার মেয়ে। শিশুটি সোমবার বেলা ১২টা দিকে স্কুল থেকে বাড়ি ফিরে রাস্তার ধারে শনপাপড়ি কিনতে যেয়ে নিখোঁজ হয় বলে স্বজনরা জানান। এরপর খোঁজাখুঁজির পর তাকে পাওয়া না গেলে সোমবার বিকেলে শৈলকুপা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) অন্তর্ভুক্ত করেন জান্নাতির বাবা। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ডোবায় ফেলে দেওয়া হয়েছে।

খোকন ভূইয়া অভিযোগ করে বলেন, ‘মেয়ের ডান হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাকে ধর্ষণের পর হত্যা করে লুকিয়ে রাখা হয়। এরপর রাতের যেকোনো সময় তাকে ডোবায় ফেলে দেওয়া হয়।’

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘বাগুটিয়া গ্রামের ডোবা থেকে জান্নাতি নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।’

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

মান্দায় দীর্ঘদিন ভোগান্তির অবসানে আত্রাই নদীতে সেতুটি এখন উদ্বোধনের অপেক্ষায়

অবশেষে জানা গেলো বৈদ্যুতিক মিস্ত্রি বেলাল হোসেনের দুর্ঘটনার রহস্য

নাটোরের সেই সুইটি রানীর অনিয়মের তদন্ত প্রতিবেদন জমা

বাবুগঞ্জ প্রেসক্লাব নির্বাচন: নেতৃত্বে টুলু-শফিকুল, উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন

গোলাপগঞ্জে ইউনাইটেড ফোরাম অফ নিউজার্সির ১২টি পরিবারে নগদ অর্থ বিতরন

হোয়াইক্যং ইউনিয়ন শ্রমিক লীগ নিয়ে আবদুল খলিল চৌধুরীর নেতৃত্বে তামাসা। নীরব উপজেলা সভাপতি /সাধারণ সম্পাদক।

ডিসেম্বরে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হতে পারে

কুমিল্লা শাসনগাছায় ছাত্রলীগের দুই গ্রুপের গুলাগুলি, নিহত ১

বরগুনা – এক আসনের নৌকার প্রার্থী এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শমভু এমপিকে সংবর্ধনা!

সাংবাদিক হারুনুর রশিদ হাবিবুল্লাহ কে বিএমএসএস এর পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান