https://www.facebook.com/shirsokhabor/
বৃহস্পতিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

কালীগঞ্জে মাদক সেবন ও বহনের দায়ে ০২ যুবকের কারাদন্ড

প্রতিবেদক
Amirul Islam
সেপ্টেম্বর ২৮, ২০২৩ ৫:২৬ অপরাহ্ণ
ইপেপার দেখুন

সোহেল রানা, লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের কালীগঞ্জে মাদক সেবন ও বহনের দায়ে সুমন মহন্ত (৩৩) ও মোশারফ হোসেন (৩০) নামে দুই যুবকের ৩ মাসের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত যুবকদ্বয় হলেন-উপজেলার কাকিনা ইউনিয়নের কাকিনা বাজার এলাকার মৃত রিয়ে মহন্ত ও আব্দুল হামিদের পুত্র।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জহির ইমাম এক অভিযানে তাদেরকে আটক করে এই শাস্তি দেন।

জানা গেছে, উপজেলার কাকিনা ইউনিয়নের কাকিনা বাজার এলাকায় সুমন মোহন্ত (৩৩) ও মোশারফ হুসেন নামে দুই যুবককে তল্লাশী করে বিশেষ কায়দায় রাখা একজনের কাছে ২০ টি অন্য জনের কাছে ৮ টি ট্যাপেন্টা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এবিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জহির ইমাম বলেন, উপজেলা প্রশাসন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি সবসময় মেনে চলে। তারই পরিপ্রেক্ষিতে আজকের পরিচালিত অভিযানে এক যুবকের কাছ থেকে ২০ টি আরেক যুবকের কাছে ৮ টি নেশা জাতীয় ট্যাপেন্টা ট্যাবলেট উদ্বার  করা হয় এবং মাদক সেবন ও বহনের দায়ে তাদেরকে দোষী সাব্যস্ত করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১),(১৬) ধারায় অপরাধ করায় ৩ মাস সশ্রম কারাদণ্ড ও ৫০০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ১ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় ।মাদকের বিরুদ্ধে এ  অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

রোজা ভঙ্গের কারণ কী কী?

নোবিপ্রবি ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে ভুয়া পুলিশ অফিসার সেজে, আসল পুলিশের সাথে প্রতারণা

গোমস্তাপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

শ্যামনগরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ

‘মাইলস্টোনের দগ্ধ শিশুদের চিকিৎসায় ডা. সামন্ত লালকে আসতে দেয়নি ইউনূস সরকার’

নোয়াখালীর সুর্বনচরে চলাচলের রাস্তা কাটা বাধা দেয়া দেশীয় অস্ত্র দিয়ে হামলা; মহিলা ও শিশুসহ আহত-৩

একটি দলের পক্ষ থেকে সরকার ও নির্বাচন কমিশনকে চাপ প্রয়োগ করা হচ্ছে: নাহিদ ইসলাম

গোমস্তাপুরে ধানের সাথে শত্রুতা

১০ দফা দাবিতে সারা দেশের মতো নাটোরেও বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বিএনপি