মোঃ মিঠু সরকার রাজশাহী প্রতিনিধিঃ
১৯ অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ অপরাহ্ণে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার জনাব বিপ্লব বিজয় তালুকদার মহোদয় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মতিহার)-এর কার্যালয় পরিদর্শন করেন। এসময় উপ-পুলিশ কমিশনার (মতিহার) জনাব মধুসুদন রায় পুলিশ কমিশনার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান এবং আরএমপি’র একটি চৌকস প্যারেড দল কমিশনার মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন। পরিদর্শনের সময় তিনি পুলিশি সেবা নিশ্চিত করতে দক্ষতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে সকলের প্রতি নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মতিহার) জনাব মো: একরামুল হক, পিপিএম, সহকারী পুলিশ কমিশনার মো: আবুল কামাল আজাদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

















