https://www.facebook.com/shirsokhabor/
মঙ্গলবার , ৩ অক্টোবর ২০২৩ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

পাকসেনাকে ঝাপটে ধরে নিহত হলেন আব্দুল হাই

প্রতিবেদক
Amirul Islam
অক্টোবর ৩, ২০২৩ ৪:২৪ অপরাহ্ণ
ইপেপার দেখুন

শাহজাহান আকন্দ,স্টাফ রিপোর্টার:

একাত্তরে পাকসেনারা নরসিংদী, মনোহরদীর সাগরদী বাজারের আব্দুল মোতালিবের  চায়ের দোকানটি অগ্নিসংযোগে পুড়িয়ে দেয় পাকসেনারা । ঘটনাটি সইতে পারেননি মনোহরদীর নরেন্দ্রপুর গ্রামের পাগলাটে যুবক নূর আলীর পুত্র আঃ হাই  মীরধা। তিনি তখন হিতাহিত জ্ঞানশূন্য হয়ে খালি হাতেই এক পাকসেনাকে ঝাপটে ধরে মাটিতে শুইয়ে দেন।সে অবস্থায় মুক্তিযোদ্ধা হারুন ও তারা রশীদের নাম ধরে ডাকতে থাকেন তিনি।পাকসেনার সাথে সেখানে প্রচন্ড ধ্বস্তাধস্তি হচ্ছিলো তার।কোনভাবেই আঃ হাইয়ের বজ্র বেষ্টনী থেকে মুক্ত হতে পারছিলো না পাকসেনাটি।শেষ পর্যন্ত আঃ হাইকে গুলি করে হত্যা করে পাকসেনাটিকে মুক্ত করতে সমর্থ হয় তার সঙ্গীরা। নরেন্দ্রপুর গ্রামের আব্দুল কাদির জানান, অদূরের ঘন ডালপালাযুক্ত একটি কাঁঠাল গাছে চড়ে সেদিনের ঘটনাটি প্রত্যক্ষ করেছেন তিনি।সেদিনের প্রত্যক্ষদর্শী নরেন্দ্রপুরের বয়োজ্যেষ্ঠ বাসিন্দা শাহাবুদ্দীন মীরধা,সুরুজ মিয়া,জালাল উদ্দীন,ও বীর আহাম্মদপুর গ্রামের আব্দুল মান্নানের বর্ননাও এ বিষয়ে প্রায় অভিন্ন।তারা আরো জানান, মরার পরও পাকসেনাটির খাকি পোশাকের ছেঁড়া অংশ নরেন্দ্রপুর গ্রামের অকুতোভয় যুবক আঃ হাই মীরধার মুঠোতেই ধরা ছিলো।এলাকাবাসী আঃ হাই মীরধার সেদিনের হত্যাকান্ড স্থলটি সুস্পষ্টভাবেই দেখিয়ে দিলেন। সাগরদী বাজারের ভেতরে সেখানে একটি বটবৃক্ষের চারা রোপিত রয়েছে।নরেন্দ্রপুর গ্রামের পারিবারিক কবরস্থানে নিভৃতে শুয়ে আছেন দেশ মাতৃকার এক অকৃত্রিম প্রেমিক।সরকারের কাছে আব্দুল হাই মৃধার বীরত্বের যথাযথ স্বীকৃতি দাবী করেছেন তার পরিবার।এ ছাড়া অধ্যক্ষ মতলব হোসেন মুকুল,কামরানুর রশীদ তুহিনসহ স্থানীয় অরাজনৈতিক সংগঠন নীলাচলে কলা বিতান ও এলাকাবাসীর পক্ষ থেকেও একই দাবী উত্থাপিত হয়েছে সরকারের কাছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

দৌলতপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নেত্রকোণার নিরীহ কৃষকদের হয়রানীর অভিযোগে সংবাদ সম্মেলন

ইমরান খান ‘সম্পূর্ণ সুস্থ’ আছেন, সাক্ষাতের পর জানালেন বোন

নওগাঁ মান্দায় রেডক্রস- রেডক্রিসেন্ট মৌলিক প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ অনুষ্ঠিত

এই অচল বাংলাদেশ সচল হবে যেদিন তারেক রহমান ফিরে আসবে: শহীদ ইলিয়াস আলী

সুনামগঞ্জের দোয়ারা বাজারে শিক্ষিকা বদলিতে অনিয়মের অভিযোগ

কালিগঞ্জে এসএসসি পরিক্ষায় ফেল করায় এক স্কুল-ছাত্রীর আত্মহত্যা

আমতলীতে হরতালে প্রভাব নেই,

গোমস্তাপুরে ইউএনও’র প্রেস ব্রিফিং

জবি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন এর স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক ড. নূর মোহাম্মদ