https://www.facebook.com/shirsokhabor/
Wednesday , 4 October 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বাগাতিপাড়া উপজেলা পোস্টঅফিস হিসেবে স্বীকৃতি পেল লক্ষণহাটী পোস্টঅফিস

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :

নাটোরের বাগাতিপাড়ায় লক্ষণহাটী পোস্টঅফিসের নাম পরিবর্তন করা হয়েছে। চলতি বছরের ২৭ এপ্রিল এ আদেশ জারি হলেও বুধবার (৪ অক্টোবর) থেকে তা বাস্তবায়ন করা হয়েছে।

জানা গেছে, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক আরিফুল ইসলাম তপু ২০১৯ সালের ১১ সেপ্টেম্বর নানা ভোগান্তির কথা জানিয়ে উত্তর অঞ্চলের পোস্টমাস্টার জেনারেল বরাবর নাম পরিবর্তনের আবেদন করেন। আবেদনে বাগাতিপাড়া উপজেলার সাথে সামঞ্জস্য রেখে লক্ষণহাটী পোস্টঅফিসের নাম পরিবর্তন করে বাগাতিপাড়া উপজেলা পোস্টঅফিস করার দাবি জানানো হয়। তারপরই বাগাতিপাড়া উপজেলা পোস্টঅফিস হিসেবে কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান।

আবেদনকারী আরিফুল ইসলাম তপু বলেন, আমি অত্র উপজেলা বাসিন্দা। উপজেলার নামের সাথে মিল রেখে উপজেলা কেন্দ্রীক সকল প্রতিষ্ঠানের নামকরণ করা হয় কিন্তু এই পোস্টঅফিসটি একটি মহল্লা কেন্দ্রীক নামকরণ করা হয়েছিল। এতে সকলকে বিভ্রান্তিতে পড়তে হতো। সবার কথা চিন্তা করেই আবেদন করেছিলাম।

উপজেলা পোস্টমাস্টার মাহাবুব আলম এর সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, একটি মহল্লা কেন্দ্রীক নাম হওয়ায় পুরো উপজেলার গ্রাহকরা নানা ভোগান্তিতে পড়তেন। সকলের প্রাণের দাবি আজ পূরণ এজন্য আবেদনকারীকে কৃতজ্ঞতাও জানান তিনি।

এ বিষয়ে ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, আবেদন যাচাই-বাছাই ও পর্যালোচনা করে পোস্টঅফিসের নাম পরিবর্তন করা হয়েছে। অনেকে ফোন করে কৃতজ্ঞতা জানাচ্ছেন বলেও জানান তিনি।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বেগমগঞ্জের উপজেলা নির্বাচনে হেভিওয়েট প্রার্থী শাহেদ শাহরিয়ার ; দোয়াতকলম মার্কা নিয়ে যাচ্ছে ভোটারদের কাছে

১৫ আগস্ট শ্রদ্ধা জানাতে অনুমতি চেয়েছে আওয়ামী লীগ

বাবুগঞ্জ প্রেসক্লাব নির্বাচন: নেতৃত্বে টুলু-শফিকুল, উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন

মনোনয়নপত্র তুললেও জমা দিতে পারলেন না হিরো আলম

চালক সংকটে জবির পরিবহন খাত

বরিশাল-৩ আসনে বিএনপির দলীয় মনোনয়ন গ্রহণ করলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন

নওগাঁ মান্দায় রাজশাহী নওগাঁ মহাসড়কের বিজয়পুর মোড়ে মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষে নিহত ২

সাকসেস মেথড একাডেমি কর্তৃক বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়

রুমিন ফারহানার প্রত্যাশিত আসন পেলেন জমিয়তের জুনায়েদ আল হাবিব

চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩