https://www.facebook.com/shirsokhabor/
বুধবার , ২৫ অক্টোবর ২০২৩ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বাগমারায় উন্নয়নের ১৫ বছর ও বঙ্গবন্ধু টানেলের উদ্বোধন উপরক্ষে সুধী সমাবেশ শনিবার

প্রতিবেদক
Amirul Islam
অক্টোবর ২৫, ২০২৩ ৪:০৯ অপরাহ্ণ
ইপেপার দেখুন

মোঃ মিঠু সরকার, রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহীর বাগমারা উপজেলার উন্নয়নের ১৫ বছর এবং বঙ্গবন্ধু টানেলের শুভ উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। আগামী ২৮ অক্টোবর শনিবার সকাল ১০ টায় ভবানীগঞ্জ নিউ মার্কেট অডিটোরিয়ামে উক্ত সমাবেশের আয়োজন করেছেন উপজেলা আওয়ামী লীগ।

দেশজুড়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারাবাহিকতায় উন্নয়ন মহোৎসবের মাসে বঙ্গবন্ধু টানেল এর শুভ উদ্বোধন, বাগমারা উপজেলার উন্নয়নের ১৫ বছর এবং ভবিষ্যৎ স্মার্ট বাগমারা গড়ার পরিকল্পনা নিয়ে অনুষ্ঠিত হবে সুধী সমাবেশ।

উক্ত সমাবেশে উপস্থিত থাকবেন বাগমারা উপজেলার সকল রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, সম্মানিত সুধীজন, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সম্মানিত শিক্ষকমন্ডলী, সরকারি কর্মকর্তাবৃন্দ, মসজিদের ইমামগণ ও বিভিন্ন শ্রেণীর পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

সুধী সমাবেশ উপলক্ষে এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা আওয়ামী লীগ। উক্ত সুধী সমাবেশের মাধ্যমে এক স্থানে বসেই দেশের উন্নয়ন চিত্রের পাশাপাশি জানতে পারবে উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড। বিশেষ করে আগামীর স্মার্ট বাগমারা বিনির্মাণে সুধীজনদের মতামতকে প্রাধান্য দেয়া হবে।

উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

২৪ ঘণ্টার মধ্যেই পুলিশের ছিনতাই হওয়া পিস্তল উদ্ধার, আটক ৩

ধানের শীষে ভোট দিলেই দেশে প্রকৃত উন্নয়ন হয়: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

সারাদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা

কুড়িগ্রামের মাইশা হত্যার, সব কাগজ রেড়ি করছি,সিনিয়র স্যাররা বলছে এখন আদালতে দেওয়া যাবে না।

সাংবাদিক আনিস আলমগীরকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

জ্বলন্ত সিগারেট মুখে ঢুকিয়ে ছাত্রীকে ধর্ষণচেষ্টা, কথিত সাংবাদিক আটক

আদিবাসী নারীকে ধর্ষণ চেষ্টাকারীকে গ্রেফতার-শাস্তির দাবিতে মানববন্ধন

পাবনায় উদ্ধার হওয়া ঈগল পাখি বন বিভাগে হস্তান্তর

সরিষাবাড়ীতে ব্যক্তি উদ্যোগে তারাকান্দি রেলওয়ে স্টেশনে সিসি ক্যামেরা স্থাপন

রংপুর ওমেন’স কলেজ থেকে সরকারী বেগম রোকেয়া কলেজ।