https://www.facebook.com/shirsokhabor/
Saturday , 21 October 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বোয়ালখালীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে বিমান বন্দর থেকে গ্রেফতার

আজিজুল হক চৌধুরী, বোয়ালখালী প্রতিনিধিঃ

এক বছরের সাজা এড়াতে বিদেশে পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না আজিজুর রহমান আঙ্কুর (৫০) নামে এক পলাতক আসামীর, তাঁকে বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে বোয়ালখালী থানা পুলিশ।

শুক্রবার (২০ অক্টোবর) রাতে বোয়ালখালী থানার এএসআই সাইফুল ইসলামের সঙ্গীয় অফিসারসহ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন হতে বিদেশ থেকে আসার সময় তাকে গ্ৰেফতার করা হয়।

গ্রেফতারকৃত আজিজুর রহমান আঙ্কুর (৫২) উপজেলার ৫নং সারোয়াতলী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পশ্চিম খিতাপ চর কালা গাজীর বাড়ী প্রকাশ খুইল্ল্যা মিয়ার বাড়ীর মৃত খুইল্ল্যা মিয়ার পুত্র।

বোয়ালখালী থানার এএসআই সাইফুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আজিজুর রহমান আঙ্গুরের বিরুদ্ধে বোয়ালখালী থানার মামলা নং দায়রা ৮৯২০/১৮ সি আর ১২৬৭/১৮ মামলায় আদালত তাকে ১ বছরের সশ্রম কারাদণ্ড এবং চেকের সমপরিমাণ ২৫ লক্ষ টাকা জরিমানা করেন। সিআর মামলা নং- ৫৪৭/২২ ধারায় এবং এন আই এ্যাক্টের ১৩৮/১৪০ ধারায় মোট দুটি মামলায় তার বিরুদ্ধে গ্ৰেফতারী পরোয়ানা জারি করেছে আদালত।

মামলা হওয়ার পর থেকে আজিজুর রহমান আঙ্কুর নিজেকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য বিদেশে পালিয়ে ছিলেন। রাতে গোপন সংবাদের ভিত্তিতে আঙ্কুর দেশে আসার সংবাদ পেয়ে আমরা চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে অবস্থান করি।
অবশেষে বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হই। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আছহাব উদ্দিন বলেন, এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আজিজুর রহমান আঙ্কুরকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে আজ আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ভাইকে খুনি দিয়ে হত্যার পর আদালতে বোন দিলেন ধর্ষণের বর্ণনা

১৫ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন, প্রতিহত করার শক্তি নেই: প্রেস সচিব

তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে

ঝিনাইদহের ব্যস্ত সড়কের উপর গাছের ডাল পড়ে আছে মাসের পর মাস।

কুড়িগ্রামে ধরলা নদীতে চলন্ত স্পিডবোটে আগুন।

ডোমারে উপভোগীদের সাথে সংসদ সদস্যে’র মতবিনিময় সভা

বিজিবি’র অভিযানে ১৯কেজি স্বর্ণসহ চোরাকারবারি গ্রেফতার ।

খ্রিস্টান ধর্মবলম্বীদের মারধর যুবলীগের দুই নেতা বহিষ্কার থানায় মামলা

পাবনায় বাস-অটোরিকশা সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ নিহত ২

গোমস্তাপুরে বেগম রোকেয়া দিবস পালিত