https://www.facebook.com/shirsokhabor/
সোমবার , ৯ অক্টোবর ২০২৩ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

লালমনিরহাটের হাতীবান্ধায় ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারী গাছ কাটার অভিযোগ

প্রতিবেদক
Amirul Islam
অক্টোবর ৯, ২০২৩ ৫:১৫ অপরাহ্ণ
ইপেপার দেখুন

সোহেল রানা, লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের হাতীবান্ধায় রাস্তার সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে লিটন নামে এক ইউপি সদস্যসহ আরো দুই জনের বিরুদ্ধে। এ বিষয়ে হাতীবান্ধা থানাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন বড়খাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামান সোহেল।

অভিযুক্ত লিটন ওই উপজেলার ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য।

জানা গেছে, উপজেলার বড়খাতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজগর আলীর সাথে ১৯৯৮ সালে ওই ইউনিয়নের ফেডারেশনের বিভিন্ন রাস্তায় ইউক্লিপ্টার্স গাছ লাগানোর চুক্তি হয়। পরবর্তীতে ওই গাছগুলি কর্তন করার জন্য ফেডারেশন ও ইউপি চেয়ারম্যান অনুমতি নিলেও আদালতের এক আদেশে গাছ কর্তন বন্ধ রাখা হয়। এমতবস্থায় গত ৪ অক্টোবর রাতে ফকির পাড়া ইউপি সদস্য রুহুল কুদ্দুস লিটন, আব্দুর রহমান সহ কয়েকজনের যোগসাজশে বুড়াসারডুবি মৌজাস্থ কাঁচা রাস্তার দুই পার্শে থাকা বড় বড় কয়েকটি গাছ কেটে নিয়ে যাওয়া হয়। যার আনুমানিক মুল্য ৮০ হাজার টাকা।

সংবাদ পেয়ে বড়খাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থানায় অভিযোগ জানালে হাতীবান্ধা থানা পুলিশ গিয়ে গাছ উদ্ধার করে ফকিরপাড়া ইউনিয়ন পরিষদে জমা রাখেন।

এ বিষয়ে অভিযুক্ত ইউনিয়ন পরিষদের সদস্য রুহুল কুদ্দুস লিটন গাছ কাটার কথা অস্বীকার করে বলেন, আমার নামে ষড়যন্ত্র করা হচ্ছে ।

বড়খাতা ইউপি চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামান সোহেল জানান, ইউপি সদস্য রুহুল কুদ্দুস লিটন ও তার সহযোগিরা রাতের আধারে গাছ কাটতে থাকলে খবর পেয়ে আমি পুলিশকে খবর দেই। পরে পুলিশ গিয়ে একটি গাছ উদ্ধার করে ফকিরপাড়া ইউনিয়ন পরিষদে জমা দেন। এ নিয়ে আমি উপজেলা নিবাহী অফিসার ও হাতীবান্ধা থানায় তিনজনকে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করি।

এবিষয়ে ফকির পাড়া ইউনিয়ন চেয়ারম্যান ফজলার রহমান খোকন বলেন, একটি গাছ আমার পরিষদে জমা দেয়া হয়েছে বাকীগুলো উদ্ধারের চেষ্টা চলছে।

হাতীবান্ধা থানার পরিদশর্ক (এসআই) বাবুল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার নাজির হোসেন বলেন, সরকারি রাস্তার গাছ কাটার বিষয়টি জেনেছি তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

কয়রায় অবরুদ্ধ ছয় পরিবারকে উদ্ধার করলেন এসিল্যান্ড

এমপি জগলুল হায়দারের নির্দেশনায় শ্যামনগরে অবরোধ বিরোধী মিছিল ও শান্তি সমাবেশ

সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপু অগ্নিকান্ড, আটমাসের অধিক হয়ে গেলেও চার্জ সীট  দাখিল হয়নি

শিশু সাজিদের শেষ প্রেসক্রিপশনে যা লিখলেন চিকিৎসক

নোয়াখালীর চৌমুহনীতে নিরাপদ বন্ধু সংঘের লোগো উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো

নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটে চলছে দুর্নীতির মহা উৎসব।

যুবলীগ নেতাকে ছাড়াতে না পেরে সাংবাদিকদের ওপর বিএনপি নেতার হামলা

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কিশোরীর অনশন

শ্রমিক কল্যাণ ফেডারেশন বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী শাখার যৌথ উদ্যোগে বন্যা কবলিত শ্রমিকদের নগদ অর্থ বিতরণ 

আওয়ামী সন্ত্রাসীদের দেখামাত্র গ্রেপ্তার, না হলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা