https://www.facebook.com/shirsokhabor/
Monday , 30 October 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

সরিষাবাড়ীতে পুলিশের করা মামলায় বিএনপির ১০ নেতাকর্মী গ্রেপ্তার

মাসুদ রানা, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ

জামালপুরের সরিষাবাড়ীতে পুলিশের করা মামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) আরও ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগেও ওই মামলায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়। রবিবার (২৯ অক্টোম্বর) বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মহব্বত কবির এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রেপ্তার ব্যক্তিরা হলেন- জেলার মাদারগঞ্জ উপজেলার সিধুলী ইউনিয়নের চর ভাটিয়ালী গ্রামের শফিকুল ইসলাম (৩৭) একই গ্রামের সোহেল রানা (৩৬), আলতাফুর রহমান ডানু (৩৪), আদারভিটা ইউনিয়নের নলকা গ্রামের আবু সাঈদ (৪০), সরিষাবাড়ী উপজেলার পৌরসভার সাতপোয়া দক্ষিণ পাড়া গ্রামের মোঃ আনোয়ার হোসেন(৫২), একই গ্রামের কামরুজ্জামান কালু (৩৬), উপজেলার কোনারীপাড়া গ্রামের নজরুল ইসলাম স্বাপন (৪৭), নাথের পাড়া ইউনিয়নের আলম মিয়া (৩৫), মোঃ রতন মিয়া (৩৭), পোগলদিঘা ইউনিয়নের মোঃ রুকনুজ্জামান রুকন (৪৫)।

ওসি জানান, চলতি বছরের ৩০ জুলাই রাতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপজেলা ও পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অগ্নিসন্ত্রাস ও নাশকতার উদ্দেশে গোপন বৈঠকে জমায়েত হন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাউসী পপুলার মোড়ে অভিযান চালায় থানা পুলিশ। পুলিশের অবস্থান টের পেয়ে বিএনপির নেতাকর্মীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১ জনকে আটক করা হয়। এ সময় তল্লাশি করে সে স্থান থেকে ৪টি ককটেল সাদৃশ্য বিস্ফোরক, বিভিন্ন সাইজের ৩০টি ইটের টুকরা ও লাঠি জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশের উপ-পরিদর্শক হুমায়ূন মিয়া পুলিশের বিশেষ ক্ষমতা আইনে ২০ জনের নাম উল্লেখ্য সহ ৬০-৭০জন অজ্ঞাত নাম মামলা দায়ের করেন। এ মামলায় এর আগে ১০ স্বেপ্টেম্বর আরো ২ জন কে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

ওসি বলেন, এ ঘটনায় সরিষাবাড়ী থানার উপ-পরিদর্শক মোহাম্মদ হুমায়ুন মিয়া পুলিশের বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনে ২২ জনের নাম উল্লেখসহ ৪০-৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। আজ রবিবার মামলার ১০ আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এর আগে ওই মামলায় আরো তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম বলেন, ভিত্তিহীন, অহেতুন আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। সারাদেশেই আমাদের নেতাকর্মীদের বাড়ী থেকে গ্রেপ্তার করে মিথ্যা মামলা দিচ্ছে। পুলিশের এহেন কর্মকান্ডে আমরা ধিক্কার ও প্রতিবাদ জানাই।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা সদর হসপিটাল থেকে ৪ দিনের নবজাতক চুরি।

‘আপনার মেয়েকে মেরে ফেলেছি, লাশ নিয়ে যান’

বানারীপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা সুলতান সিকদারের গনসংযোগ

নবাবগঞ্জে উঁচু ড্রেন নির্মাণ, ভোগান্তিতে চলাচলকারী 

নাটোরের বড়াইগ্রামে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী আটক

মান্দায় টিআর প্রকল্পের চেক বিতরণ করলেন এমপি ইমাজ

এ এসআই এর  বিরুদ্ধে দেড় লাখ টাকা নিয়ে আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ

বোয়ালখালীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে বিমান বন্দর থেকে গ্রেফতার

দৌলতপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নোয়াখালীর বেগমগঞ্জ ঘাটলা এ রব উচ্চ বিদ্যালয়ের সভাপতি বদরুল আলম চৌধুরী নির্বাচিত