https://www.facebook.com/shirsokhabor/
Wednesday , 1 November 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

সরিষাবাড়ীতে বিএনপির ৯৬ জন নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

মাসুদ রানা সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ

জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে জামালপুরের সরিষাবাড়ীতে জামায়াত-বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের‌ ৯৬ জন নেতাকর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে থানা পুলিশ। বুধবার (১লা নভেম্বর) বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার পৌরসভার বলার দিয়ার গ্রামের আবেদ আলী(৫০), একই গ্রামের মতিয়র রহমান(৪৮)। সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মুহাব্বত কবির প্রতিদিনের বাংলাদেশ কে এসব তথ্য নিশ্চিত করেছেন।

এজাহারের বরাতে তিনি জানান, মঙ্গলবার রাতে বিএনপি-জামায়াতের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপজেলা ও পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অগ্নি সন্ত্রাস, ভাংচুর, নাশকতা, নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে গোপন বৈঠকে জমায়েত হন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পৌরসভার চৌধুরী মোড় এলাকায় জামাত-বিএনপির গোপন বৈঠকে অভিযান চালায় পুলিশ। পুলিশের অবস্থান টের পেয়ে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করে থানা পুলিশ।

ওসি বলেন, এ ঘটনায় সরিষাবাড়ী থানার উপ-পরিদর্শক হুমায়ূন কবির  ১৯৭৪ সনের পুলিশের বিশেষ ক্ষমতা আইনে ১৬ জনের নাম উল্লেখসহ ৭০-৮০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছেন। মামলার ২ জন আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সাথে কথা বলতে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া যায়নি।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

উন্নয়নের রুপকার এমপি বাদশাহ্ কে পুনরায় নৌকার মাঝি হিসেবে পেতে চায় দৌলতপুরবাসী

দোয়ারা বাজারে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আগস্ট মানেই বাঙালি জাতির বেদনার মাস: প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারকে পদোন্নতিতে বদলী জনিত কারণে বিদায়ী সংবর্ধনা

শাহবাগ মোড়কে ‘শহীদ ওসমান হাদি চত্বর’ ঘোষণা

উলিপুরে মসজিদের মটর চুরির মূলহোতা গ্রেফতারসহ চোরাই মালামাল উদ্ধার করেছে পুলিশ

ঠাকুরগাঁওয়ে বিএনপির ৩১নেতা জামিনে মুক্তি 

রেকর্ডে ভাগ বসিয়ে রোনালদোর ‘সিউউ’ উদযাপনে মাতলেন এমবাপ্পে

২০০১ সালের পর দেশে আর প্রকৃত নির্বাচন হয়নি : ব্যারিস্টার ফুয়াদ

শ্যামনগরে উপকূলীয় এলাকায় জলোচ্ছাসে নষ্ট হওয়া নির্মানাধীন রাস্তায় মানুষ ও যানবাহন চলাচলে অনুপযোগী