https://www.facebook.com/shirsokhabor/
Monday , 13 November 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

সৈয়দপুর বিমানবন্দরে ঢুকে বিমানে করে ঢাকা যাওয়ার চেষ্টা এক শিশুর।

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টারঃ

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অনুপ্রবেশ করেছে মানিক মিয়া নামে ১০ বছরের এক শিশু। তাকে জিম্মায় নিয়েছে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ।
রোববার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে এ ঘটনা ঘটে।

মানিক মিয়া রংপুর মহানগরীর দেওডোবা এলাকার ইজিবাইক চালক মিঠু মিয়ার ছেলে। সে ওই এলাকার স্থানীয় হাজী তমিজ উদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
সৈয়দপুর বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, রোববার বিকেলের দিকে রংপুর থেকে একটি বাসে চড়ে সৈয়দপুর শহরে আসে শিশুটি। তারপর বাস টার্মিনাল থেকে সন্ধ্যার দিকে অটোরিকশায় চেপে বিমানবন্দরে আসে। সন্ধ্যা ৭টার দিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ এন্ট্রি গেট দিয়ে অন্যান্য যাত্রীদের সঙ্গে ঢুকে পড়ে। এ সময় সিভিল অ্যাভিয়েশনের সুপারভাইজার ফাহমি হাসিব শিশুটির চলাফেরা দেখে সন্দেহ করেন। তখন শিশুকে জিজ্ঞাসাবাদ করলে অনুপ্রবেশের বিষয়টি বুঝতে পারেন। শিশুটি বিমানযোগে ঢাকায় যাওয়ার চেষ্টায় ছিল।

এ বিষয়ে সৈয়দপুর বিমানবন্দরের ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ বলেন, শিশুটির পরিবারকে খবর দেওয়া হয়েছে। এখন পর্যন্ত শিশুটির স্বজনেরা বিমানবন্দরে পৌঁছেনি। বয়স কম হওয়ায় শিশুটিকে পরিবারের কাছে তুলে দেওয়া হবে। ঘটনার সময় রানওয়েতে ঢাকাগামী বাংলাদেশ বিমান ও নভোএয়ারের দুটি ফ্লাইট অবস্থান করছিল।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

মা বাবার স্বপ্ন পূরণ করলেন ছেলে সানাউল্লাহ

নোয়াখালীতে নানা আয়োজনে আন্তর্জাতিক মে দিবস উদযাপন; আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

পীরগঞ্জে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার বাতিঘরের শীতবস্ত্র বিতরণ

নোয়াখালীতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীদের দাবী আদায়ে কর্মবিরতি

জরুরি প্রেস ব্রিফিং ডেকে উপস্থিত নেই স্বরাষ্ট্র উপদেষ্টা

বেগমগঞ্জে মানবতা এক্সপ্রেস খেজুরতলার আয়োজনে খাদ্য সামগ্রী বিতরণ 

নীলফামারীতে শিয়ালের কামড়ে শিশুসহ আহত ৬

পাবনায় মেলার নামে অশ্লীল নাচ-গান, জুয়া আর মাদকের রমরমা ব্যবসা!

নেত্রকোনায় নতুন জাতের ৮৯ ধান কেটে নবান্ন উৎসবের উদ্বোধন

জবির প্রায় ৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত ওয়াশরুম ব্যবহার করতে হয় শিডিউল করে