https://www.facebook.com/shirsokhabor/
সোমবার , ২৫ ডিসেম্বর ২০২৩ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

কালীগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু

প্রতিবেদক
Saiful Islam
ডিসেম্বর ২৫, ২০২৩ ৫:০৪ অপরাহ্ণ
ইপেপার দেখুন

সোহেল রানা,লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ

সোমবার (২৫ ডিসেম্বর) রাতে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনায় চাপারতল এলাকায় বুড়িমারী-লালমনিরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মা রিনা বেগম (২৬) কাকিনা ইউনিয়নের মৈশামুড়ি এলাকার মনির হোসেন বাবুর স্ত্রী। ছেলে রায়হান হাসান (২) তাদের একমাত্র সন্তান।

স্থানীয়রা জানান, জেলার হাতিবান্ধায় একটি বিয়ের দাওয়াত খেয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন বাবা মনির হোসেন বাবু, মা রিনা বেগম ও ছেলে রায়হান হাসান। মোটরসাইকেলটি কালীগঞ্জ উপজেলার কাকিনা চাপারতল এলাকায় পৌঁছালে পাথর বোঝাই একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ চালক বাবা মনির হোসেন বাবু সড়কের পাশে ছিটকে পড়ে। আর মা রিনা ছেলেসহ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক আল-আমিন হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাস্থলে স্থানীয়রা ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

কেশবপুরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

পাবনায় মেলার নামে অশ্লীল নাচ-গান, জুয়া আর মাদকের রমরমা ব্যবসা!

জবির অর্থনীতি ক্যারিয়ার ক্লাব কর্তৃক মুদ্রানীতির উপর সেমিনার আয়োজন 

নবাবগঞ্জে পুকুর খননের সময় কষ্টি পাথরের মূর্তির সন্ধান

ডেসটিনি কলেজে শিক্ষার্থীদের ইউপি চেয়ারম্যান মহি উদ্দিন চৌধুরীর বই উপহার

নেত্রকোনা সড়ক-দূর্ঘটনায় স্বামী স্ত্রী নিহত

তারেক রহমানের সম্ভাব্য মন্ত্রিসভায় টেকনোক্র্যাট কোটায় আলোচনায় বেগম সেলিমা রহমান

ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে পোশাক শ্রমিক নিহত!!

নেত্রকোনায় প্রান্তিক পোল্ট্রি খামারিদের মানববন্ধন

২১ বোতল অবৈধ বিদেশী মদ উদ্ধারসহ দুইজন মাদক কারবারী গ্রেফতার।