https://www.facebook.com/shirsokhabor/
সোমবার , ১২ আগস্ট ২০২৪ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নোয়াখালীর সুর্বনচরে চলাচলের রাস্তা কাটা বাধা দেয়া দেশীয় অস্ত্র দিয়ে হামলা; মহিলা ও শিশুসহ আহত-৩

প্রতিবেদক
Saiful Islam
আগস্ট ১২, ২০২৪ ৬:১১ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

সাইফুল ইসলাম, নোয়াখালী জেলা সংবাদদাতাঃ

নোয়াখালীতে শত বছরের রাস্তা কেটে চলাচলে বাধাঁ জানাতে চাইলে মহিলা ও শিশু সহ ৩ জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে সূর্বনচর উপজেলার চরবাটা ইউনিয়নের সাংবাদিক ডাঃ বোরহান উদ্দিনের বাড়ীর রাস্তা নিয়ে। এলাকাবাসী জানায়, ডাক্তার বোরহান উদ্দিনের বাপ-দাদার আমল থেকে বাড়ির চলাচলের শত বছরের রাস্তা রয়েছে। কিন্তু হঠাৎ করে রাস্তার উভয় পাশে একই গ্রামের সানাউল্লাহ ড্রাইভারের বাড়ীর তার ছেলেরা তাদের মালিকানা দাবি করে জোর পুর্বকভাবে রাস্তা কেটে দখল ও চলাচলের রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ বিষয়ট নিয়ে ডাঃ বোরহান উদ্দিন স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম রাজিবের কাছে লিখিতভাবে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বার সহ শালিসি বৈঠকের মাধ্যমে রাস্তা চলাচলের উপযোগী করে মেরামত করা ও কোন প্রকার ঝামেলা না করার জন্য উভয় পক্ষের উপস্থিতিতে সমাধান করে দেন ।

ভুক্তভোগী পরিবার জানান, সমাধানের পর গতকাল পুনরায় সানাউল্ল্যাহ ড্রাইভারের ছেলেরা শত বছরের পুরনো রাস্তার দুই পাশ কেটে পেলে। রাস্তার উপর একটি কালভার্টের কিছু অংশ ভেঙে দেয়। একপর্যায়ে ড্রাইভারের ছেলে আরিফ, শরীফ, শাহীন মিলে আখলিমা আক্তার উপর লাঠিশোঠা নিয়ে অতর্কিত ভাবে হামলা করে। এছাড়াও তারা দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে মহিলার ছেলেকে বেদড়ক আঘাত করে। এ সময় মহিলা শিশু ৩ জন আহত হয়েছেন। পরে স্থানীয়দের সহয়তায় আহতদের উদ্ধার করে নোায়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে ।

অভিযুক্ত বিষয় জানতে ড্রাইভার বাড়ি গেলে হামলাকারীরা পালিয় যায়, তবে ড্রাইভারের স্ত্রী কমলা থেকে জানতে চাইলে তিনি বলেন, চেয়ারম্যান ও মেম্বার সহ শালিশ করে সমাধান করে। কিন্তু বোরহান উদ্দিনের রাস্তাটি আগেও চলাচল করছে। আমরা এখন দিবো না। এটা আমাদের জায়গা।

এ ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নিবার্হীর অফিসার নিকট অভিযোগ দেওয়া হয়েছে। সূবর্নচর উপজেলার নির্বাহী অফিসার আল আমিন সরকারকে মুঠোফোনে বিষয়টি জিজ্ঞাসা করা হলে তিনি বলেন লিখিত অভিযোগের পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বাবার জানাজায় এসে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

বাবুগঞ্জের বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলাম নাছির সিকদার এর ২৩ তম মৃত্যু বার্ষিকি আজ।

বান্দরবানের ট্যুর গাইডদের পাশে দাঁড়ালো নোবিপ্রবি ট্যুরিজম ক্লাব

ডোমার সরকারি কলেজের একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠিত

লালমনিরহাটে প্রেমিকার বাড়িতে প্রেমিকের আত্মহত্যা

ধৈর্যের মাধ্যমে পারিবারিক কলহ দূর হতে পারে

বানারীপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা সুলতান সিকদারের গনসংযোগ

তৃণমূল নেতাকর্মীয় ও জনসাধারণের মাঝে প্রচার প্রচারণা উদ্যোগে উঠান বৈঠক।

৫০ বছরেও পাকা হয়নি সড়ক, চরম দূর্ভোগে জনসাধারণ

ঢাকা-১৮ আসনে স্বতন্ত্র প্রার্থিতা ঘোষণা রনির