https://www.facebook.com/shirsokhabor/
Saturday , 27 December 2025 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

‘আপনার মেয়েকে মেরে ফেলেছি, লাশ নিয়ে যান’

গাজীপুরে মাস্তুরা আক্তার সুমা (২৮) নামে এক পোশাক কারখানার শ্রমিককে শ্বাসরোধে হত্যা করেছেন তাঁর স্বামী। হত্যার পর সুমার স্বামী জালাল উদ্দিন দুলু তার শ্বশুরকেও ফোন করেন।

সুমার বাবা মিরাজুল ইসলামকে ফোন করে বলেন, ‘আপনার মেয়েকে মেরে ফেলেছি। ঘরে লাশ, এসে নিয়ে যান।’পরে আত্মীয়স্বজন ও পুলিশকে বিষয়টি জানানোর পর শুক্রবার সকালে তালাবদ্ধ ঘরের ভেতর থেকে সুমার লাশ উদ্ধার করা হয়।

গত বৃহস্পতিবার মধ্যরাতে গাজীপুর মহানগরের ১৭ নম্বর ওয়ার্ডের চান্দনা হাজি মার্কেট ঈমান আলী মোড় এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ ও নিহতের স্বজন জানান, সুমার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার পূর্ব নড়াইল এলাকায়। জালাল উদ্দিন দুলুর বাড়ি রংপুর জেলায়। ঘটনার পর থেকে তিনি পলাতক। সুমা এবং দুলু দুজনই চান্দনা এলাকার টেক্স ইউরো বিডি গার্মেন্টে চাকরি করতেন। একই এলাকার রমিজ আলীর মালিকানাধীন রমিজ ভিলার তৃতীয় তলায় বসবাস করতেন এ দম্পতি।

প্রতিবেশীদের বরাতে মহানগরের বাসন থানার ওসি হারুন অর রশিদ জানান, কারখানা ছুটির পর বৃহস্পতিবার রাত ১০টার দিকে বাসায় ফিরে রান্নাবান্না করেন সুমা। রাত ১২টার দিকে বাসায় ফেরেন দুলু। ধারণা করা হচ্ছে, দুজনের মধ্যে ঝগড়া-বিবাদের পর রাতেই দুলু শ্বাসরোধে সুমাকে হত্যা করে। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে দুলু তার শ্বশুরকে ফোনে জানান, তাঁর মেয়ে সুমাকে মেরে ফেলেছে। এ কথা শোনার পর সুমার বাবা মিরাজুল আত্মীয়স্বজনকে জানান। তাঁর এক আত্মীয় ওই বাড়িতে গিয়ে ঘরটি তালাবদ্ধ দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হয়। দরজার তালা ভেঙে পুলিশ ঘরের ভেতর গিয়ে কম্বল দিয়ে ঢাকা অবস্থায় সুমার মরদেহ দেখতে পায়। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

ওসি হারুন অর রশিদ বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই নানা বিষয়ে ঝগড়া হতো। তবে তদন্তে আরও বিস্তারিত জানা যাবে। দুলু পলাতক আছে। এ ঘটনায় সুমার বাবা মিরাজুল ইসলাম শুক্রবার মামলা করেছেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

এ এসআই এর  বিরুদ্ধে দেড় লাখ টাকা নিয়ে আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ

সড়কের পাশে পড়েছিল মেকানিকের মরদেহ

ঈশ্বরদীতে বস্তমেলার নামে লটারি বাণিজ্য ৭ যুবকের কারাদণ্ড

তিস্তা নদীতে গোসলে নেমে নিখোঁজের ১৭ দিন পর নাইস আহম্মেদের (১৯) মরদেহ উদ্ধার।

বিপেন রায়ের স্বপ্নের এই চেয়ার উপহার হিসেবে প্রধানমন্ত্রীকে দেবেন ।

তাহিরপুরে দোকান কোঠার ভাড়া নিয়ে সংঘর্ষে আহত ১৫

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাবুগঞ্জের প্রবাসী মো. মিজানুর রহমানের মর্মান্তিক মৃত্যু

লটারির মাধ্যমে ৬৪ জেলায় পুলিশ সুপার চূড়ান্ত

নোবিপ্রবিতে পরিবেশবাদী সংগঠন ‘আরণ্যক’র যাত্রা শুরু

তাহিরপুরে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের উল্লাসে সমর্থকদের বিজয় মিছিল