https://www.facebook.com/shirsokhabor/
সোমবার , ২৯ ডিসেম্বর ২০২৫ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

খালেদা জিয়ার তিন আসনে তিন বিকল্প প্রার্থী প্রস্তুত

প্রতিবেদক
Amirul Islam
ডিসেম্বর ২৯, ২০২৫ ৬:৩২ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য নির্ধারিত তিনটি সংসদীয় আসনে বিকল্প প্রার্থী প্রস্তুত রেখেছে দলটি। বগুড়া, দিনাজপুর ও ফেনীর এসব আসনে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে, যা সোমবার (২৯ ডিসেম্বর) জমা দেয়ার কথা রয়েছে।

দলীয় সূত্র জানায়, খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকায় সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় রেখে বিকল্প প্রার্থীর ব্যবস্থা রাখা হয়েছে। তিনি ২৩ নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি এবং বর্তমানে সংকটময় সময় পার করছেন বলে জানিয়েছে বিএনপি।

জানা যায়, ফেনী-১ আসনে খালেদা জিয়ার পাশাপাশি বিএনপির হয়ে মনোনয়নপত্র তুলেছেন ওই এলাকার নির্বাচন সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু।

বেগম খালেদা জিয়ার বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে দলের গাবতলী উপজেলা কমিটির সভাপতি মোর্শেদ মিল্টনও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এছাড়া দিনাজপুর-৩ আসনে সাবেক পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বাবুগঞ্জের ক্ষুদ্রকাঠীতে জাহাঙ্গীর হাওলাদারের নেতৃত্বে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ

তিস্তার পানিতে ভেসে আসা দুই ভারতীয় মরদেহ ফেরত দিলো পুলিশ

আবারও সদলবলে উপাচার্যকে শাসালেন ছাত্রলীগের মেয়াদউত্তীর্ণ কমিটির সভাপতি ইলিয়াস

আওয়ামী সন্ত্রাসীদের দেখামাত্র গ্রেপ্তার, না হলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বপ্ন পূরণ হচ্ছে ফুটবলার নাজমুল এর।

গাইবান্ধায় অটোচালক রাজু হত্যার ৯ মাস পর আসামি রাজেন্দ্র গ্রেফতার

লংগদুতে বালুবাহী বোটের সাথে স্পিড বোটের সংঘর্ষ, নিখোঁজ ২ আহত ৭

নবাবগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হিন্দুদের সাথে নিয়ে কাজ করবে বিএনপি; ব্যারিস্টার খোকন

মেয়ের বিয়ের কথা বলে টাকা তুলে নেশা করতেন সেই ব্যক্তি